News Flash

  • Home
  • Uncategorized
  • আলবেনিয়ায় ৬.৪ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬, আহত কমপক্ষে ৩২৫
Image

আলবেনিয়ায় ৬.৪ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬, আহত কমপক্ষে ৩২৫

তিরানা, ২৬ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আলবেনিয়া| ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অথবা বহুতলের ঝুলবারান্দা থেকে ঝাঁপ দেওয়ার কারণে মৃত্যু হয়েছে ৬ জনের| এছাড়াও আহতের সংখ্যা কমপক্ষে ৩২৫ জন| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার সকালে ৬.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আলবেনিয়ায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল আলবেনিয়ার রাজধানী তিরানা থেকে ১৩ মাইল দূরে বন্দর শহর ডুররেস-এ, ভূগর্ভ থেকে মাত্র ২০ কিলোমিটার গভীরে|

প্রশাসন সূত্রের খবর, ৬.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি| ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বহুতলের ঝুলবারান্দা থেকে ঝাঁপ দেওয়ার কারণে| ৩ জনের মৃত্যু হয়েছে পশ্চিম আলবেনিয়ার থুমানে গ্রামে| আলবেনিয়ার স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পে আহতের সংখ্যা কমপক্ষে ৩২৫ জন| আপাতত তিনটি শহর, যথাক্রমে ডুররেস, লেজহে এবং তিরানায় সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top