News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয় চত্বরেই গণধলাই শিক্ষককে
Image

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয় চত্বরেই গণধলাই শিক্ষককে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের গঙ্গানগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ওই শিক্ষককে নিয়ে যেমন ছি ছি রব উঠেছে ঠিক তেমনি ওই শিক্ষককে গণপ্রহারের ঘটনায় অভিভাবকদের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে৷


শনিবার গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের এক ছাত্রীকে বিদ্যালয়েরই শিক্ষক নজরুল ইসলাম নির্জন শ্রেণিকক্ষে নিয়ে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে৷ অভিভাবকরা আজ সোমবার এই অভিযোগ তুলেছেন৷ স্থানীয়দের বক্তব্য, ওই ছাত্রী শনিবার বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের গোটা ঘটনা বিস্তারিত জানিয়েছিল৷ পরবর্তী সময়ে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে৷ বিষয়টি নিয়ে অভিভাবক-সহ এলাকাবাসী বিদ্যালয় পরিচালন কমিটির শরণাপন্ন হন৷


আজ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা ওই শিক্ষকের কাছে ঘটনার সত্যতা জানতে চান৷ কিন্তু শিক্ষক তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন৷ তখন অভিভাবকরা পুলিশে খবর দেন৷ পুলিশও খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে৷ কিন্তু হঠাৎ ওই ছাত্রীর অভিভাবক-সহ অন্যরা উত্তেজিত হয়ে ওঠেন৷ বিদ্যালয় পরিচালন কমিটির সামনেই অভিভাবক-সহ স্থানীয়রা আইন নিজেদের হাতে তুলে নেন৷ তারা সকলে মিলে অভিযুক্ত শিক্ষককে বেধড়ক মারধর শুরু করেন৷ তারা এতটাই উত্তেজিত হয়ে পড়েন, শিক্ষককে বাঁচাতে গিয়ে পুলিশ কর্মীরাও মার খেয়েছেন৷ এখানেই থেমে থাকেননি তারা৷ পুলিশের সামনেই অভিযুক্ত শিক্ষকের বাইক ভেঙে ফেলেন তারা৷ পুলিশ কোনওক্রমে অভিযুক্ত শিক্ষককে সেখান থেকে নিয়ে যেতে সক্ষম হন৷


এই ঘটনায় এলাকায় প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে৷ এ-কথা অস্বীকার করার উপায় নেই, সংশ্লিষ্ট শিক্ষকের আচরণে শিক্ষক সমাজ কলঙ্কিত হয়েছে৷ কিন্তু আইন হাতে তুলে নেওয়াও অভিভাবক ও স্থানীয়দের উচিত হয়নি৷ পুলিশ জানিয়েছে, ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত হবে৷ অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top