News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম বিবাহবার্ষিকিতে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দি‍লেন দীপবীর
Image

প্রথম বিবাহবার্ষিকিতে তিরুপতি বালাজি মন্দিরে পুজো দি‍লেন দীপবীর

মুম্বাই, ১৪ নভেম্বর (হি. স.) : তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিয়ে বিয়ের দিন সেলিব্রেট করলেন হাই প্রোফাইল তারকা জুটি ‘দীপবীর’। দীপিকা-রণবীরের প্রথম বিবাহবার্ষিকীর পুজো দিতে জড়ো হয়েছেন পাড়ুকোন ও ভাবনানি পরিবার।

বৃহস্পতিবার সকাল থেকেই নিজের টুইটার হ্যান্ডেল বিবাহবার্ষিকী পালনের একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন দীপিকা। লাল কাঞ্জিভরম, ভারী গয়না আর সিঁথিতে টকটকে সিঁদুরে দীপিকা যেন ঝলমলে রোদ্দুর। কুর্তা-পাজামায় নবাবী রণবীরও। ছবির ক্যাপশনে দীপিকা লেখেন,  “ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। সকলের শুভকামনা, ভালবাসা আর প্রার্থনা চাই”। প্রথমে তিরুপতি মন্দির পরে পদ্মাবতী মন্দিরে পুজো দেবেন এই তারকা জুটি। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর হাই প্রোফাইল এই সেলিব্রিটি বিয়ে হয়।  বছর ঘুরে ফের সেই দিন। উত্তেজনাও তুঙ্গে দুই পরিবারের। দিনকয়েক আগেই ইনস্টাগ্রাম প্রোফাইলে মুখে মাস্ক লাগানো রণবীরের সেলফি পোস্ট করেছিলেন দীপিকা। ক্যাপশনে মজা করে লিখেছিলেন, প্রথম বিবাহবার্ষিকীর প্রস্তুতি। তিরুপতি মন্দিরে পুজো সেরে তারকা জুটি তাঁদের পরিবার নিয়ে যাবেন পদ্মাবতী মন্দিরে। পরের দিন, দ্বিতীয় বিয়ের তারিখে দীপিকা আর রণবীর যাবেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। দু’দিনই তাঁদের সঙ্গে থাকবেন ভাবনানি ও পাড়ুকোন পরিবারের সদস্যরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top