News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সিদ্ধান্ত ভুল দাবি কংগ্রেসের
Image

রাজ্যপালের সিদ্ধান্ত ভুল দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) : তাড়াহুড়ো করে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে ভুল করেছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বলে বুধবার দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

বুধবার রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করে গণতন্ত্রের উপহাস করা হয়েছে। এমন পদক্ষেপ সংবিধান বিরুদ্ধ। এ বিষয়ে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছিল, তাও মানা হয়নি। সরকার গড়ার জন্য রাজ্যপালের উচিত ছিল প্রথমে বিজেপি ও শিবসেনাকে ডাকা। এরপর এনসিপি-কংগ্রেস জোটকে ডাকা। তিনি প্রশ্ন তোলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলকে আলাদা করে ডাকলে, সেই তালিকা থেকে কংগ্রেস কেন বাদ গেল? এর থেকে প্রমাণিত নিজের কর্তব্য পালন না করে রাজ্যপাল কাঠের পুতুলে পরিণত হয়েছে।’

পাশাপাশি বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মণু সিঙ্ঘভি জানিয়েছেন, রাজ্যে সরকার গড়া একটি রাজনৈতিক প্রতিক্রিয়া। এর জন্য পর্যাপ্ত সময় দরকার ছিল। ২৪ ঘন্টার সময়সীমা মোটেও পর্যাপ্ত নয়।

উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার রাজ্যে ৩৫৬ ধারা জারি করার সুপারিশ করেন রাজ্যপাল। এই সুপারিশে সায় দেয় কেন্দ্রীয়মন্ত্রী সভা। এরপর ৩৫৬ ধারা জারি করতে সম্মত হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপরই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top