News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে প্রতিদিন গড়ে নয়জনের শরীরে এইচআইভি-র জীবাণু ধরা পড়ছে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
Image

মিজোরামে প্রতিদিন গড়ে নয়জনের শরীরে এইচআইভি-র জীবাণু ধরা পড়ছে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আইজল (মিজোরাম), ১২ নভেম্বর (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম পাহাড়ি রাজ্য মিজোরামে প্রতিদিন গড়ে নয়জনের শরীরে এইচআইভি / এইডস-এর জীবাণু ধরা পড়ছে। মিজোরামের মতো স্বল্প জনসংখ্যার রাজ্যে এইচআইভি / এইডস বহনকারীর সংখ্যা নয়ের আনুপাতিক হার গোটা ভারতের মধ্যে সর্বাধিক। জানা গেছে, মিজোরাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (এমএসএসিএস) সূত্রে। এদিকে বিষয়কে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

গোটা দেশের কথা বাদ দিয়ে উত্তরপূর্বীয় রাজ্যগুলির তথ্য দিয়েছে এমএসএসিএস-এর সূত্রটি। বলেছে, এইচআইভি আক্রান্তের সংখ্যা মিজোরামে সর্বাধিক। রাজ্যে এই হার ২.০৪ শতাংশ হলেও অন্য দুই রাজ্য মণিপুর এবং নাগাল্যান্ডে এইচআইভি / এইডস আক্রান্তের হার যথাক্রমে ১.৪৩ এবং ১.১৫ শতাংশ।

এমএসএসিএস-এর সূত্রটির দাবি, তাঁরা ২০০৬ থেকে ২০১৯ পর্যন্ত যে তথ্য সংগ্রহ করেছেন তাতে ৬৭.২ শতাংশ পজিটিভ কেস পেয়েছিলেন। এর মধ্য ১.০৩ শতাংশ সমকামী। এছাড়া ২৮.১২ শতাংশ ছড়িয়েছে সূঁচের মাধ্যমে ইঞ্জেকশন দ্বারা ড্রাগস গ্রহণের ফলে। এবং তা হচ্ছে মায়ানমার সীমান্ত পেরিয়ে ড্রাগস সামগ্রী আসায়। সূত্রটি বলেছে, রাজ্যে এইচআইভি / এইডস-এর সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও। সংবেদনশীল এই বিষয়টি প্রতিরোধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গত ১১ অক্টোবর থেকে ব্যাপক সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার।

এদিকে রাজ্যে বর্ধিত মারণব্যাধি সম্পর্কে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বললে হিন্দুস্থান সমাচার-কে তিনি জানান, সরকার এইচআইঢি / এইডস-এর ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই রোগের চিকিৎসা ও প্রতিরোধের প্রতি মনোনিবেশ করতে পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। ২৫ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে এই সংক্রমণ বেশি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, তবে ৩৫ থেকে ৪৯ বছর বয়সি এবং ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে তুলনামূলকভাবে এর প্রবণতা কম।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top