News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ডোনার মন্ত্রকের সচিবের
Image

মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ ডোনার মন্ত্রকের সচিবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভারত সরকারের ডোনার মন্ত্রকের সচিব ড . ইন্দরজিৎ সিং এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷


সাক্ষাৎকারের সময় ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব সৌরভ অ্যান্ডলে, রাজ্যের মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেশন দপ্তরের বিশেষ সচিব অপূর্ব রায় উপস্থিত ছিলেন৷ সাক্ষাৎকারকালে তাদের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ মুখ্যমন্ত্রী আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের কাজে গতি আনতে ডোনার মন্ত্রকের সচিবকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন যাতে এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হয়৷

সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক যাতে তাদের বাজেট বরাদ্দের ১০ শতাংশ অর্থ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ব্যয় করে তা সুনিশ্চিত করতে উভয়ের মধ্যে বিশদ আলোচনা হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের সড়ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ সেই লক্ষ্যে সড়ক উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প নেওয়া হচ্ছে তার অর্থ বরাদ্দের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণের জন্য ডোনার মন্ত্রকের সচিবকে উদ্যোগ নিতে বলেন৷ আলোচনায় রাজ্যের সীমান্ত এলাকার রাস্তার কাজ নিয়েও বিস্তারিত আলোচনা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top