News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে ফের রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেল পাকিস্তান
Image

জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে ফের রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেল পাকিস্তান

রাষ্ট্রসঙ্ঘ, ১ নভেম্বর (হি.স.) : জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার পরিবর্তন এবং রাজ্যকে বিভক্ত করার নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানের চেষ্টার আর একবার ধাক্কা খেলো৷  রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব প্রতিবেশী দেশ পাকিস্তানকে ফের আরেকবার তাদের অবস্থান বুঝিয়ে দিল৷ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস ফের জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের কাশ্মীর বিষয়ক সমস্যা নিজস্ব এবং কাশ্মীর সমস্যায় মানবাধিকারের সম্মান সুনিশ্চিত করা হয়েছে৷ কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য এবং লাদাখকেও কেন্দ্রশাসিত রাজ্যে ঘোষণা করা হয়েছে৷

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রসঙ্ঘের উপপ্রবক্তা ফারহান হক বলেন, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রাথমিক অবস্থায় রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব তাঁর বার্তা জানিয়েছেন৷ তিনি ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে বার্তা দিয়েছেন৷ তিনি এর আগেই ভারত এবং পাকিস্তানকে নিজেদের আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছিলেন৷ এর আগেও মানবাধিকারের পুরো সম্মান করে এই সমস্যার সমাধান করা যেতে পারে বলে জানিয়েছিল৷

উল্লেখ্য, পাকিস্তান কাশ্মীর ইস্যুকে সামনে রেখে বারবার আন্তর্জাতিক ইস্যু তৈরি করার চেষ্টা করেছে৷ পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘে এ বিষয়ে উত্থাপন করেছিলেন৷ কিন্তু ভারত সে সময় কাশ্মীর  ইস্যুকে নিজস্ব  বলে স্পষ্ট  করে  দিয়েছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top