News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্রাতৃদ্বিতীয়া, ভাই-বোনের ভালবাসার বন্ধন
Image

ভ্রাতৃদ্বিতীয়া, ভাই-বোনের ভালবাসার বন্ধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ ভাইফেঁটা হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব৷ এই উৎসবের নাম ’’ভ্রাতৃদ্বিতীয়া’’৷ ভাই-বোনের ভালবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশপরম্পরায় এই বিশেষ উৎসব পালিত হয়৷


ভাই-বোনের নিঃস্বার্থ ও স্বর্গীয় ভালবাসার প্রতীক এই ভাইফেঁটা আমাদের মনে শান্তি, সৌভাতৃত্ববোধ এবং ঐক্যের এক চমকপ্রদ আবেশ সৃষ্টি করে৷ কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফেঁটা হয়ে থাকে৷ দেশের বহু অঞ্চলে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত৷ হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন উদযাপিত হয় ভাইফেঁটা৷


তিথি অনুযায়ী কখনও এটি শুক্লপক্ষের প্রথম দিনেও উদযাপিত হয়ে থাকে৷ পশ্চিম ভারতে এই উৎসব ‘ভাই দুজ’ নামেও পরিচিত৷ মূলত পাঁচদিন ব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন ভ্রাতৃদ্বিতীয়া৷ এই উৎসবের আরও একটি নাম ‘যমদ্বিতীয়া’৷ মহারাষ্ট্রে মেয়েদের ভাইবিজ পালন অবশ্যকর্তব্য৷ এমনকি, যেসব মেয়েদের ভাই নেই, তাঁদেরও চন্দ্র দেবতাকে ভাই মনে করে ভাইবিজ পালন করতে হয়৷ কথিত আছে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফেঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন৷ সেই থেকে ভাইফেঁটা উৎসবের প্রচলন হয়৷


অপর একটি সূত্রে জানা যায় যে একদা প্রবল পরাক্রমশালী বলির হাতে বিষ্ণু পাতালে বন্দি হন৷ শেষ পর্যন্ত এগিয়ে এলেন স্বয়ং লক্ষ্মী৷ তিনি বলিকে ভাই হিসেবে স্বীকার করেন৷ সেই উপলক্ষে তাঁর কপালে তিলক এঁকে দেন৷ ভ্রাতৃত্বের বন্ধন তখন স্বীকার করে বলি লক্ষ্মীকে উপহার দিতে চাইলে লক্ষ্মী ভগবান বিষ্ণুকে চেয়ে নেন৷ সেই থেকেই ভাইফেঁটা উৎসবের সূচনা৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় রীতি মেনে চলে ভাই ফেঁটার পর্ব৷ ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বোনেরা ভাই ফেঁটা দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top