News Flash

  • Home
  • Uncategorized
  • যৌতুকের জন্য হাত-পা বেঁধে গৃহবধূর উপর নির্মম অত্যাচার
Image

যৌতুকের জন্য হাত-পা বেঁধে গৃহবধূর উপর নির্মম অত্যাচার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ অক্টোবর ৷৷ আবারও কৈলাসহরে যৌতুকের জন্য গৃহবধূকে প্রচণ্ড নির্যাতন করে হাত-পা বেঁধে ফেলে রাখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা৷ অবশেষে খবর পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গৃহবধূকে উদ্ধার করে গৃহবধূর বাপের বাড়িতে পৌঁছে দেয়৷ ঘটনা কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায়৷ কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত শ্রীনাথপুর গ্রামের কুড়ি বছরের এক মেয়েকে গত ছয়মাস পূর্বে শ্রীনাথপুরের তাহির আলি বিয়ে করেছিল৷

মেয়েটির বাবা গত পাঁচবছর পূর্বে মারা গিয়েছিল৷ মেয়ের মামাই মেয়ের বিয়ে দিয়েছিল৷ বিয়ের সময় তাহির কোন ধরনের যৌতুক দাবি না করলেও বিয়ের একমাস পর থেকে গৃহবধূর উপর যৌতুকের জন্য অত্যাচার শুরু করে৷ গত দু’দিন ধরে অত্যাচারের মাত্রা অনেকটাই বেড়ে যায়৷ এমনকি স্বামী তাহির আলি সহ বাড়ির অন্যান্যরা গৃহবধূকে হাত-পা বেঁধে মারধর করে৷ মঙ্গলবার সকালে গৃহবধূ তাঁর মামাকে ঘটনাটি জানালে মামা পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন৷


অত্যাচারিত গৃহবধূ তথা ভাগ্ণিকে নিয়ে মামা আইনি পরামর্শ নিতে যান গ্রামীণ আইনি পরিষেবা কেন্দ্রের টিলাবাজার শাখায়৷ গ্রামীণ আইনি পরিষেবা কেন্দ্রের কর্মকর্তা দিলোয়ার হোসেন জানান, তাহির আলি প্রকৃতপক্ষে একজন নেশাকারবারী৷ এলাকায় বখাটে ছেলে হিসাবে পরিচিত তাহির আলি৷ গৃহবধূকে সমস্ত ধরনের আইনি পরিষেবা দেবে এই কেন্দ্রটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top