News Flash

  • Home
  • Uncategorized
  • অসম : বকোয় ডাম্পার-টাটা এসিই সংঘৰ্ষ, চার মহিলা যাত্রীর মৃত্যু, আহত এক
Image

অসম : বকোয় ডাম্পার-টাটা এসিই সংঘৰ্ষ, চার মহিলা যাত্রীর মৃত্যু, আহত এক

বকো (অসম), ২১ অক্টোবর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার বকোয় এক ভয়ংকর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন এবং পরে হাসপাতালে এক-সহ চার মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় শোক ছেয়ে গেছে। সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও প্রতিক্রিয়া।

ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ বকো থানার অন্তৰ্গত বামুনিগাঁওয়ে ১৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। গুয়াহাটির বাজারে শাক-সবজি বিক্রি করে ওই চার মহিলা বাড়ির উদ্দেশে আসছিলেন। তাঁদের গুয়াহাটি থেকে নিয়ে আসছিল স্থানীয় এএস ২৫ ইসি ১৩০০ নম্বরের যাত্রীবাহী টাটা এসিই (ভ্যান)। বামুনিগাঁও এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আগত এএস ০১ জে ৪৫৫৯ নম্বরের একটি ডাম্পারের সঙ্গে মহিলা যাত্রীবাহী ভ্যানের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানের তিন মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর মহিলা যাত্রীকে নিয়ে যাওয়া হয় বামুনিগাঁও আদৰ্শ হাসপাতালে। কিন্ত হাসপাতালে রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত মহিলা চারজনকে সুশীলা রাভা, পুতুলি রাভা, মিনতি রাভা এবং রীনা রাভা বলে শনাক্ত করা হয়েছে। হাসপাতালে নিহত মহিলাকে রীনা রাভা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুশীলা রাভা বকোর চুকুনিয়াপাড়ার বাসিন্দা ছিলেন। অন্যদের বাড়ি বকোরই রৌমারি গ্রামে। এদিকে টাটা এসিই-র চালক মনোজ রাভাকে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top