News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি ও ইমফলে এয়ার এশিয়ার পরিষেবা শুরু
Image

আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি ও ইমফলে এয়ার এশিয়ার পরিষেবা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ রাজ্যে নতুন বিমান পরিষেবার সূচনা করে উন্নয়নের প্রশ্ণে কোন দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার আগরতলা থেকে সরাসরি কলকাতা, গুয়াহাটি এবং ইমফলে এয়ার এশিয়ার বিমান পরিষেবা শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সবুজ পতাকা নেড়ে এই বিমান পরিষেবার সূচনা করেছেন৷


এদিকে, আগরতলা-গুয়াহাটি বিমানের সহকারি পাইলট আরমান চৌধুরী ত্রিপুরার বিলোনিয়ার বাসিন্দা৷ আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি ত্রিপুরা, বিধায়ক ডা. দীলিপ দাস এবং বিমান বন্দর ও এয়ার এশিয়ার শীর্ষ আধিকারিকরা৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দীপাবলির প্রাক-মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দারুন উপহার দিয়েছেন৷ কারণ, ত্রিপুরায় এই বিমান পরিষেবার খুবই প্রয়োজনীয়তা ছিল৷ তিনি জানান, ত্রিপুরায় এখন প্রতিদিন ১৮টি বিমান উঠা-নামা করবে৷ তাঁর কথায়, যোগাযোগের উন্নয়নের মাধ্যমেই ত্রিপুরাকে মডেল রাজ্যে উন্নীত করা হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য থেকে স্পাইজজেড উড়ান সংস্থা তাড়াতাড়ি গুটিয়ে নেবার পর যাত্রীদের মারাত্মক সমস্যায় সম্মুখীন হতে হয়েছিল৷

রাজ্য সরকারের পক্ষ থেকে এমনকি মুখ্যমন্ত্রী নিজে অসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে আগরতলায় আরও উড়ানের ব্যবস্থা করতে জোড়ালো দাবি জানিয়েছিলেন৷ এরই সুফল মিলছে৷ এজন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অসামরিক বিমান পরিবহন মন্ত্রীসহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ আগামীদিনেও ত্রিপুরার জনগনের যেকোন সমস্যা সমাধানেব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ ফলে আজকের দিনটি রাজ্যের জনগণের জন্য অবশ্যই খুশির দিন৷মুখ্যমন্ত্রী আজ হুঁশিয়ারি দিয়েছেন, উন্নয়নের প্রশ্ণে কোনও আপস করা হবে না৷ বিশেষ করে দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না৷ তাঁর সাফ কথা, দুর্নীতিবাজদের তাঁদের কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি দেওয়া হবে৷


এদিকে, আজ আগরতলা-গুয়াহাটি এয়ার এশিয়ার প্রথম বিমানের সহকারি পাইলট আরমান চৌধুরী ত্রিপুরার বিলোনিয়ার বাসিন্দা বলে খবরে স্বাভাবিকভাবেই রাজ্যের জনগণ দারুন খুশি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top