News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত সরকার এবং এনএসসিএন (আইএম)-এর মধ্যে ফের শান্তি আলোচনা শুরু
Image

ভারত সরকার এবং এনএসসিএন (আইএম)-এর মধ্যে ফের শান্তি আলোচনা শুরু

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : ভারত সরকারের সঙ্গে নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (ইশাক-মুইভা), সংক্ষেপে এনএসসিএন (আইএম)-এর শান্তি আলোচনা পুনরায় শুরু হয়েছে৷ বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্ৰীয় সরকারের প্ৰতিনিধি দলকে নেতৃত্ব দিয়েছেন নাগাল্যান্ডের রাজ্যপাল এবং শান্তি প্ৰক্ৰিয়ার মধ্যস্থতাকারী আরএন রবি। অন্যদিকে এনএসসিএন (আইএম)-এর পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেছেন সংগঠনের চেয়ারম্যান কিউ তুক্কু এবং সাধারণ সম্পাদক থুইঙ্গালেং মুইভা৷

জানা গেছে, আজকের আলোচনায় নাগাল্যান্ডের জন্য পৃথক সংবিধান এবং পৃথক পতাকার দাবিতে অটল ছিল এনএসসিএন (আইএম) নেতৃত্ব৷ কিন্তু কেন্দ্ৰীয় সরকার এখনও নাগা জঙ্গিদের এই দুই দাবি সম্পর্কে কোনও স্থিতি স্পষ্ট করেনি।

এখানে উল্লেখ করা যেতে পারে, এনএসসিএন (আইএম) এবং ভারত সরকারের মধ্যে শান্তি আলোচনা প্রক্রিয়া ইতিমধ্যে ২২ বছরে পা দিয়েছে। এর আগে দুই পক্ষের মধ্যে গত ২৬ জুলাই আলোচনা হয়েছিল। ২২ বছরের আলোচনা পরিক্ৰমায় এনএসসিএন (আইএম) তাদের বেশ কয়েকটি মূল দাবি থেকে সরে আসলেও পৃথক সংবিধান এবং পৃথক পতাকার দাবি ছাড়েনি তারা৷

প্রসঙ্গত, এনএসসিএন (ইশাক-মুইভা / আইএম)-এর সঙ্গে গত ২০১৫ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিঙের উপস্থিতিতে ভারত সরকারের এক ‘প্রারম্ভিক চুক্তি’ (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছিল। সেদিনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এনএসসিএন-এর তদানীন্তন চেয়ারম্যান ইশাক চিশি স্যু (২০১৬ সালের ২৮ জুন প্রয়াত) এবং সাধারণ সম্পাদক থুইঙ্গালেং মুইভা। স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা হয়েছে বলে দাবি করা হলেও মূলত চুক্তিতে কী রয়েছে তা আজও সর্বসমক্ষে আনা হয়নি। এতে কী আছে, তাকে কেন্দ্র করে নাগাল্যান্ডের বিভিন্ন মহলের পাশাপাশি পার্শ্ববর্তী অসমের রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top