News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় পঞ্চাশোর্ধ মহিলা ও কৈলাসহরে কিশোরী ধর্ষিতা
Image

তেলিয়ামুড়ায় পঞ্চাশোর্ধ মহিলা ও কৈলাসহরে কিশোরী ধর্ষিতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামড়া/ কৈলাসহর, ৩০ সেপ্ঢেম্বর৷৷ তেলিয়ামুড়া ও কৈলাসহরে দু’জন ধর্ষণের শিকার হয়েছে৷ তেলিয়ামুড়ায় পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে৷ পুলিশ তাদের গ্রেফতার করেছে৷ অন্যদিকে কৈলাসহরে এক কিশোরীকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে৷ এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷


খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় পঞ্চাশোর্ধ এক মহিলাকে রবিবার ভোরে দুই উপজাতি যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ নির্যাতিতা মহিলা জানান, গতকাল ভোর ৪-টা নাগাদ জঙ্গলে গেলে দুই যুবক তাকে আচমকা আক্রমণ করে৷ তারা তাকে মুখে চাপা দিয়ে ধর্ষণ করেছে বলে নির্যাতিতা পুলিশে বয়ান দিয়েছেন৷ পুলিশ ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দা সুরজিৎ দেববর্মা (২৪) এবং অরবিন্দ দেববর্মা (২৩)-কে গ্রেফতার করেছে৷ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড চেয়েছে পুলিশ৷
নির্যাতিতা মহিলা জানিয়েছেন, গতকাল ভয়ে ধর্ষণের কথা কাউকে জানাইনি৷ কিন্তু, আজ স্থির করেছি দোষীদের শাস্তি পেতেই হবে৷ সে-মোতাবেক তেলিয়ামুড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেছি৷
প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে৷ আগরতলার ঊষাবাজারে দলবদ্ধ ধর্ষণের ঘটনা মনে হলে আজও আগরতলাবাসী ভয়ে শিউরে ওঠেন৷ গতকাল উদয়পুরে এক মহিলাকে বাড়ির মধ্যেই ধর্ষণের পর খুন করা হয়েছে৷ এখন এই তেলিয়ামুড়াতে ধর্ষণের ঘটনা পূজার আনন্দকে বিষাদময় করে তুলেছে৷


এদিকে, কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সতের বছরের এক কিশোরীকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে৷ বিকালে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়৷ রাতভর ধর্ষণ করা হয় তাকে৷ অভিযুক্ত যুবকের নাম মুজিব আলী৷ ধর্ষণের মামলা নিয়ে ইরানী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সোমবার৷


সংবাদে প্রকাশ, তিন দিন আগে ইরানী গ্রামের যুবক মুজিব আলী নিজের পরিচয় গোপন রেখে শ্রীনাথপুরের সতের বছরের নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে৷ মোবাইলের মাধ্যমে তাদের প্রাণয়ের সূত্রপাত৷ শনিবার মুজিব বিকালে মেয়েটিকে ফোনের মাধ্যমে নানা প্রতিশ্রুতির মাধ্যমে বাড়ী থিকে বের করে নিয়ে যায়৷ মেয়েটিকে ফুসলিয়ে হীরাছড়া ও দেওছড়ার গভীর জঙ্গলে নিয়ে গিয়ে উপজাতিদের টংঘরে আটকে রাখে এবং রাতভর ধর্ষণ করেছে৷ পরদিন তথা অর্থাৎ রবিবার সকাল আটটা নাগাদ হীরাছড়া বাজারে এনে মেয়েটিকে রেখে গা ঢাকা দেয় মুজিব৷


এলাকায় অচেনা মেয়েকে দেখে এলাকাবাসী মেয়েটির পরিচয় জানতে চাইলে মেয়েটি পরিচেয় দেবার পর এলাকাবাসী মেয়েকে নিজের বাড়ীতে পৌঁছে দেয়৷ বাড়ীতে এসে মেয়েটি সব ঘটনা খুলে বলে মেয়ের মার কাছে৷ মা সব ঘটনা শোনার পর ইরানী থানায় গতকাল দুপুরে ফোনে বিষয়টি জানালে পুলিশ মেয়ের বাড়িতে গিয়ে ঘটনার জানার পর একটি মামলা নেয় এবং রবিবার গভীর রাতে মুজিবকে গ্রেপ্তার করে৷ পুলিশ মুজিব এবং ধর্ষিতা মেয়ের ডাক্তারী পরীক্ষা করিয়েছে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে৷
ধর্ষিতা কিশোরীর মা জানিয়েছেন, তার স্বামী দশ বছর পূর্বে প্রয়াত হয়েছেন৷ তার পরিবারে আর কেউ নেই৷ তার একমাত্র কন্যাই রয়েছে৷ তিনি বিপিএল পরিবারভূক্ত৷

স্বামী মারা যাবার পর তিনি মানুষের কাছে একপ্রকার ভিক্ষা করে পরিবার চালাচ্ছেন৷ মেয়েটি অভাবের তাড়নায় ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা বন্ধ করে দেয়৷ মুজিব নিজে একজন বিবাহিত৷ মুজিবের তিন বছরের কন্যা সন্তান রয়েছে৷ পেশায় মুজিব রাজমিস্ত্রী৷ মুজিব পরিচয় গোপন রেখে মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে৷ ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে৷ মুজিবের তিনটি গাড়ি রয়েছে৷ সে ঠিকেদারীর সাথে জড়িত৷ ধর্ষিতার মা চাইছেন মুজিবের কঠোর শাস্তি হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top