News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্যের মূলমন্ত্র হল নিয়মানুবর্তিতা, দৃঢ়তা আর সংকল্প : মুখ্যমন্ত্রী
Image

সাফল্যের মূলমন্ত্র হল নিয়মানুবর্তিতা, দৃঢ়তা আর সংকল্প : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ সাফল্যের মূলমন্ত্র হল নিয়মানুবর্তিতা, দৃঢ়তা আর সংকল্প৷ এই ভাবধারায় জীবনধারাকে চালিত করতে পারলে সাফল্য আসবেই৷ এই আদর্শ নিয়েই কাজ করছে এনএসএস৷ আজ আগরতলা টাউন হলে এনএসএস এর স্বর্ণজয়ন্তী বর্ষ উদযাপন ও দুদিন ব্যাপী ষষ্ঠ রাজ্য ভিত্তিক এনএসএস এর উৎসবের উদ্বোধন করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন কোন ব্যক্তিকে সফল হতে গেলে, অবশ্যই তাকে শৃঙ্খলাপরায়ন হতে হবে৷ তিনি কোন ক্ষেত্রে কাজ করছেন সেটা মুখ্য বিষয় নয়৷ নিয়মানুবর্তিতার মধ্যে থেকে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে গেলে যে কোন ক্ষেত্র থেকেই ব্যক্তি সাফল্য পেতে পারেন৷ শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে পারেন৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর অন্যতম নিদর্শন৷ নিয়মানুবর্তিতা দৃঢ়তা ার কাজ করার সংকল্পকে আদর্শ করে দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি অবিচল৷ দেশের অর্থনীতিতে যেমন তাঁর সূদুর প্রসারী চিন্তাধারা প্রতিফলিত হচ্ছে, তেমনি পরিবেশ রক্ষায়ও তিনি অগ্রনী ভূমিকা নিচ্ছেন৷ কর্পোরেট সেক্টরে করছাড়া দেওয়ায় দেশে আর্থিক লগ্ণি বৃদ্ধি পাবে৷ এতে অর্থনীতি মজবুত হবে৷ দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে তিনি যে জায়গায় নিয়ে যেতে চাইছেন তা অধিকতর সহজ হবে৷ দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে তিনি যে জায়গায় নিয়ে যেতে চাইছেন তা অধিকতর সহজ হবে৷ তিনি বলেন, এন এস এস সেবামূলক মানসিকতা নিয়ে সমাজের জন্য কাজ করছে৷ মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখার সময় সুকান্ত সরকার নামক একজন এনএসএস স্বেচ্ছাসেবককে অভিনন্দন জানান, যিনি ৩৯ বছর বন্ডহয়সে ৬৪ বার রক্তদান করেছেন৷ সুকান্ত সরকারের প্রসঙ্গ টেনে তিনি এনএসএস স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজে অনুপ্রাণিত করেন৷


মুখ্যমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধ করতে প্রধানমন্ত্রী, ‘একবারের জন্য ব্যবহৃত প্লাস্টিক থেকে ভারতকে মুক্ত করতে চাইছেন৷ রাজ্যেও প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখে একবারের জন্য ব্যবহৃত প্লাস্টিক মুক্ত করার সংকল্প নিতে হবে৷ রাজ্যকে সার্বিক দিক দিয়ে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে অঙ্গিকারবদ্ধ হয়ে কাজ করছে সরকার৷ তিনি বলেন উন্নয়ন শুধুমাত্র শহরকেন্দ্রীক হবে এমন নয়, শহরের পাশাপাশি গ্রামস্তরের ব্যাপক উন্নয়নেও গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার৷ জনজাতিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ জনজাতি অধ্যুষিত ১২টি ব্লকসে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ঘোষণা করা হয়েছে৷ এই ১২টি ব্লকের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে যেন ঐ ব্লকগুলি তিনবছরের মধ্যে অন্যান্য ব্লকের সমপর্যায়ে পৌঁছতে পারে৷ তিনবছরে এই ১২টি ব্লকের উন্নয়নে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে৷ তিনি বলেন সরকার প্রতিটি পরিবারের জন্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছে৷ স্ব-উদ্যোগীদের বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে৷ আগারতলা শহরকে আধুনিকতম শহর হিসাবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ বহুতল বিশিষ্ট ফ্ল্যাট নির্মাণের জন্য সরকার নির্মাণক্ষেত্রে নিয়মনীতি সংশোধন করেছে৷ ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে বহুতলবিশিষ্ট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে৷

নিম্ন আয়ের মানুষের জন্য লাইট হাউস নির্মানেও সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ আইটিহাব, চক্ষু হাসপাতাল, শিশুদের জন্য আলাদা হাসপাতাল, ফাইভ স্টার হোটেল ইত্যাদি আধুনিকতম পরিকাঠামোর ত্রিপুরাকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার৷ মুখ্যমন্ত্রী এনএসএস-এর স্বর্ণজয়ন্তী ও রাজ্যভিত্তিক উৎসব উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘সেবা’এর মলাট উন্মোচন করেন৷ অনুষ্ঠানে যুববিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনোজকান্তি দেব বলেন, সমাজসেবার মধ্যদিয়ে ছাত্র, যুবক-যুবতীদের ব্যক্তিত্ব বিকাশের জন্য এনএসএস’র প্রতিষ্ঠা হয়েছিল৷ জাতির জনক মহাত্মা গান্ধির স্বপ্ণকে বাস্তবায়িত করার জন্য তাঁর জন্মশত বর্ষে ১৯৬৯ সালে ২৪ সেপ্ঢেম্বর এই জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয়৷ এর উদ্দেশ্য ছিল ১৯০ বছরের দীর্ঘ ইংরেজ শাসনে ক্ষতবিক্ষত ভরতকে পুনরায় নির্মান করা এবং সমাজের জ্বলন্ত সমস্যাগুলি সমাধান করা৷ বর্তমান দেশের ৩০০টির বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চবিদ্যালয় ও উচ্চশিক্ষা সংসদের অধীনে ৩৯ লক্ষাধিক স্বেচ্ছাসেবী রয়েছেন৷ তারা সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন৷ ত্রিপুরায় এনএসএস এর বিভিন্ন সামাজিক কাজের কথা উল্লেখ করে তিনি এর প্রশংসা করেন৷ তিনি বলেন এনএসএস স্বেচ্ছাসেবকের সেবামূলক মানসিকতা রয়েছে৷ স্বেচ্ছাসেবকদের তিনি প্লাস্টিকমুক্ত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানান৷ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য স্বেচ্ছাসেবকদের তিনি নিয়মিতভাবে সেবামূলক কাজে নিয়োজিত রাখার আহ্বান জানান৷


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন এনএসএস এর উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা দীপক কুমার৷ স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর স্টেট নোডাল অফিসার ড. চিত্রজিৎ ভৌমিক৷ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের সচিব ড. দেবাশিস বসুও উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য ৭ জন এনএসএস প্রোগ্রাম অফিসার ও তৎসঙ্গে ৭টি এনএসএস ইউনিট, ২৫ জন এনএসএস স্বেচ্ছাসেবক, বিশেষ সেবামূলক কাজে উৎকর্ষতার জন্য ওপেন এনএসএস এর প্রোগ্রাম অফিসলার ও অপর একজনকে পুরষ্কার প্রদান করা হয়৷ মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা তাদের হাতে স্মারক তুলে দেন৷ দুদিন ব্যাপী অনুষ্ঠানে সাংসৃকতিক অনুষ্ঠান, মত বিনিময় আলোচনা, সচেতনতামূলক আলোচনাসভা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top