News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে রাজকোষে জমা পড়ল বাজেয়াপ্তকৃত ২৫ লক্ষাধিক টাকা
Image

অবশেষে রাজকোষে জমা পড়ল বাজেয়াপ্তকৃত ২৫ লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ অবশেষে চুড়াইবাড়ি থানার রুটিন তল্লাশিতে উদ্ধার ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা জমা পরল সরকারি কোষাগারে৷বেশ কয়েক বছর পর চুড়াইবাড়ি থানার পুলিশ এমন বৃহৎ পরিমাণ অবৈধ অর্থ উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করলো৷ তবে চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস এবং সেকেন্ড ওসি সাধন মজুমদারের তৎপরতায় ও কৌশলের কারণে চুড়াইবাড়ি থানার সামনের নাকা পয়েন্টে জোর কদমে চলছে তল্লাশি অভিযান৷আর এই তল্লাশি অভিযানের ফলেই বিপুল পরিমাণ অবৈধ ভাবে রাজ্যে নিয়ে আসা অর্থ সরকারি কোষাগারে জমা পরলো৷


ঘটনার বিবরণে প্রকাশ, গত ২২ আগস্ট সন্ধ্যাবেলা প্রতিদিনের মত উত্তরের চুড়াইবাড়ি থানার সাম্মুখে ত্রিপুরা অসম সীমান্তে ৮ নং জাতীয় সড়কের উপর থানার নাকা পয়েন্ট তল্লাশি চলাকালীন সময় ঙ্ছ১০/৩৯৫২ নম্বরের একটি ওয়াগনার গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ওয়াগনার গাড়িতে থাকা এক যাত্রীর কাছ থেকে ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করে চুড়াইবাড়ি থানার পুলিশ৷সাথে আটক করা হয় আসিস পাল (৪১) পিতা আশুতোষ পাল নামের যাত্রীকে৷ধৃত ব্যক্তির ঘর উত্তর জেলার ধর্মনগরের রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে৷ বিপুল পরিমাণ অর্থ সহ ধৃত ব্যক্তিকে চুড়াইবাড়ি থানার পুলিশ দফায় দফায় জেরা চালায়৷


পুলিশি জেরায় ধৃত আসিস পাল জানায় ওই অর্থ গুলি নিয়ে করিমগঞ্জ গিয়েছিল নিজের দোকানের মাল সামগ্রী কিনে আনার জন্য৷কিন্তু করিমগঞ্জে তার মাহাজনকে না পাওয়াতে সে পুনরায় ওই টাকাগুলো নিয়ে নিজ বাড়িতে আসছিল৷কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের কোন ধরনের তথ্য প্রমাণ দেখাতে পারেনি যে ওই টাকাগুলি তার বৈধ টাকা৷২৫ লক্ষ ৩৭ হাজার টাকার মধ্যে ২০০০ টাকার নোটের ২০ লক্ষ টাকা এবং ৫০০ টাকার নোটের ৫ লক্ষ ৩৭ হাজার টাকা ছিল৷ পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ ঙ্ছ১০/৩৯৫২ নম্বরের ওয়াগনার ও চালক সঞ্জয় নমঃশূদ্র কে কিছুটা সময় থানায় আটকে রেখে যুগ-জিজ্ঞাসা চালিয়ে জানতে পারেন যে শুধুমাত্র ওই গাড়ি দিয়ে ১১০০ টাকা ভাড়ার বিনিময়ে করিমগঞ্জ থেকে ধর্মনগর আসছিল ধৃত ওই ব্যক্তি৷তার পরিপ্রেক্ষিতে গাড়ি ও গাড়িচালকে রাতেই ছেড়ে দেয় চুড়াইবাড়ি থানার পুলিশ৷


এদিকে চুড়াইবাড়ি থানার ওসি ধৃত ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালান৷এমনকি ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর চুড়াইবাড়ি থানা এসেও দফায় দফায় জেরা চালান ধৃত ব্যক্তি আশিস পালকে৷কিন্তু কোনভাবেই ধৃত ব্যক্তি ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা বৈধতার কোন প্রমান দেখাতে পারেন৷ অবশেষে চুড়াইবাড়ি থানার ওসি বিপুল পরিমাণ অর্থ ২৫ লক্ষ ৩৭ হাজার টাকা ধর্মনগর ইনকাম ট্যাক্স অফিসে জমা করে দেন৷পাশাপাশি ধৃত আশিস পালকে শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়া হয়৷


অপরদিকে চুরাইবাড়ি থানার ওসি জানান, উনারা তদন্ত করে দেখেছেন যে,২৫ লক্ষ ৩৭ হাজার টাকা আশীষ পালের বৈধ টাকা নয়৷ তাই উনারা আসিস পালকে শর্তসাপেক্ষে ছেড়ে দিয়ে ওই বিপুল পরিমাণ অর্থ সরকারি কোষাগারে অর্থাৎ ধর্মনগর ইনকাম ট্যাক্স অফিসে জমা দিয়ে দেন৷ উনি আরো জানান চুড়াইবাড়ি থানার সামনে যে নাকা পয়েন্টে রয়েছে সেখানে প্রতিনিয়ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও এধরনের অভিযান অব্যাহত থাকবে৷
তবে চুরাইবাড়ি থানার তল্লাশিতে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে চুরাইবারি থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top