রাজ্যের ৪৩৪৯টি বিদ্যালয়ে একযোগে শিক্ষক-অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর ৷৷ শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল সারা রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত মোট ৪৩৪৯টি বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে শিক্ষক-অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুুন্দর সম্পর্ক বিদ্যালয়কে সুুচারু রূপে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং শিক্ষক ও অভিভাবকের মধ্যে সুুষ্ঠ যোগাযোগই এই সম্পর্ককে কার্যকর করতে পারে৷ যার ফলে প্রতিটি শিশু বিশেষ যত্নের সঙ্গে শিক্ষা লাভ করতে পারবে এবং প্রতিটি বিদ্যালয় সাফল্যের চূড়ায় যেতে পারবে৷ তাই এই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর শিক্ষক-অভিভাবকদের মধ্যে এই আলোচনা সভার আয়োজন করে৷ শিক্ষক-অভিভাবকদের মধ্যে এ ব্যাপারে ব্যাপক সাড়া ছিল লক্ষণীয়৷ ছাত্র ও শিক্ষকেরা বিশেষভাবে ঐ দিন বিদ্যালয়গুলি সুুসজ্জিত করেন৷ উল্লেখ্য, অভিভাবকদের উদ্দেশ্যে আমন্ত্রণ পত্রগুলি শিক্ষার্থীরা সুুচরু রূপে নিজ হাতে তৈরি করে৷ এই আবেদনে সাড়া দিয়ে ৭০.৬৮ শতাংশ অভিভাবক আন্তরিকভাবে এই কর্মসূচিকে সফল করেন৷


এস সি ই আর টি থেকে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলায় মোট শিক্ষার্থী ৫৯,০৬০ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৫৮,৫২০ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ৩১,৩১১ জন৷ উপস্থিতির হার ৫৩.৫০ শতাংশ৷ সিপাহীজলা জেলায় মোট শিক্ষার্থী ৪৬,৩৪২ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৪৬,১৪২ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ৩০,৩৩৪ জন৷ উপস্থিতির হার ৬৫.৭৪ শতাংশ৷ খোয়াই জেলায় মোট শিক্ষার্থী ২৬,২৫৩ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৬,০৪৬ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ১৭,২১৪ জন৷ উপস্থিতির হার ৬৬.০৯ শতাংশ৷ উত্তর ত্রিপুরা জেলায় মোট শিক্ষার্থী ৪০,৯৬৬ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৪০,১২৯ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ৩২,৩০৯ জন৷ উপস্থিতির হার ৮০.৫১ শতাংশ৷ ঊনকোটি জেলায় মোট শিক্ষার্থী ২৯,১৮৪ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৮,৬৯৩ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ২২,৫০২ জন৷ উপস্থিতির হার ৭৮.৪২ শতাংশ৷ গোমতী জেলায় মোট শিক্ষার্থী ৩৮,৪১১ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৭,৩২১ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ২৪,৮৩৮ জন৷ উপস্থিতির হার ৬৬.৫৫ শতাংশ৷ দক্ষিণ ত্রিপুরা জেলায় মোট শিক্ষার্থী ৩৯,৭৪৪ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৯,৫৩৯ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ৩৩,৫১২ জন৷


উপস্থিতির হার ৮৪.৭৫ শতাংশ৷ ধলাই জেলায় মোট শিক্ষার্থী ৪০,৯৮৬ জন৷ সমীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩৯,৮৮০ জন৷ উপস্থিত অভিভাবকের সংখ্যা ৩১,৫১১ জন৷ উপস্থিতির হার ৭৯.০১ শতাংশ৷


প্রত্যেক অভিভাবককে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও প্রধান শিক্ষকগণ উষ্ণ অভ্যর্থনা জানান এবং প্রত্যেক অভিভাবকের সাথে মুখোমুখি আলাপচরিতার মাধ্যমে শিক্ষকগণ তাঁদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ের পঠন পাঠনের ক্ষেত্রে বিভিন্ন সুুবিধা-অসুুবিধাগুলি চিহ্ণিত করেন৷ তাঁদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে অবগত হন এবং উজ্জল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন৷ ঐদিনে অভিভাবকদের অংশগ্রহণ সর্বাধিক করার লক্ষ্যে বিদ্যালয় কর্ত’পক্ষ সর্বতোভাবে প্রয়াস চালিয়েছেন৷

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অভিভাবকদের উদ্দেশ্যে এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন রাখেন৷ ঐদিনে রাজ্যের প্রায় সকল বিধায়কগণ, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং প্রশাসনের সকল স্তরের আধিকারিকগণ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন৷ সমস্ত বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷ এভাবেই বিদ্যালয়ের ষান্মাসিক ও বার্ষিক পরীক্ষার অন্ত্যত তিন সপ্তাহ আগে অনুরূপ শিক্ষক-অভিভাবক আলোচনা সভার আয়োজন করা হবে বলে এস সি ই আর টি থেকে জানানো হয়েছে৷