News Flash

  • Home
  • Uncategorized
  • সত্তর বছরের বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, আটক ছেলে ও পুত্রবধূ
Image

সত্তর বছরের বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, আটক ছেলে ও পুত্রবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ৭০ বছরের বৃদ্ধা বাসন্তী দেবনাথ শনিবার দুপুর থেকে নিখোঁজ হয়৷ রবিবার পানিসাগর থানায় নিখোঁজ জায়েরী করা হয়৷ সোমবার দুপুর ২টার দিকে নিজের বাড়ির পেছনেই বাঁশ ঝাড়-এর মধ্যে পড়ে থাকা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়৷ পারিবালিক সূত্রে জানা যায়, মহিলার দুই ছেলে দুই মেয়ে৷ মেয়েদের বিয়ে হয়ে গেছে৷ বড় ছেলে পিনাকী দেবনাথ যযমানি অর্থাৎ পূজাপার্বন করে সংসার চালায়, সে আলাদা থাকে৷


ছোট ছেলে রাজকুমার মিজোরামের আইজলে গ্রীফে চাকুরী করে৷ মা বাসন্তীদেবী ছোট ছেলের সাথে ৭-৮ বছর যাবৎ থাকে, ৩-৪ বছর হল ছোট ছেলের বিয়ে হয়েছে বিয়ে হয়েছে অপর্নার সাথে৷ তারপর থেকেই তাদের সংসারে একটা গন্ডগোল লেগেই থাকত৷ আড়াই মাস আগে বাসন্তীদেবীর স্বামী মারা যাওয়ায় সবাই নিজ বাড়ি দেওছড়াতেই থাকে৷ ছেলের চাকুরীতে যোগদানের সময় এসে যায়৷ ৪-৫ দিন আগে ছোট ছেলে রাজকুমার মাকে এবারও নিয়ে যেতে বলে, কিন্তু বাসন্তীদেবী কোন মতেই এবার যানে না বলে বেঁকে বসে৷


তা নিয়ে বাসন্তী দেবীর সাথে ছোট ছেলে এবং ছেলেন বৌ অপর্নার ঝগড়া তুমুল রূপ নেয়৷ নিখোঁজ হওয়ার দিন সকালেও এদের মধ্যে তুমুল ঝগড়া৷ শুনতে পায় এই বাড়িতেই ১০ বছর যাবৎ ভালা থাকা তাদেরই এক নিকট আত্মীয়৷ দুপুর ১২টার দিক থেকে নিখোঁজ হয় এই মহিলা৷ নানাদিকে খোঁজাখুজির পরও কোন খবরাখবর না পেয়ে রবিবার নিখোঁজ ডায়েরী করা হয়৷ সোমবার দুপুর ২টা নাগাদ৷ মৃতদেহের সন্ধান পাওয়া যায়৷ পানিসাগর থানার পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য ছোট ছেলে ও ছেলের বৌকে থানায় নিয়ে গেছে৷ এই ঘটনার পেছনে বিভিন্ন প্রশ্ণ ওঠে আসছে৷ সম্পত্তির জন্য এই খুন বা আত্মহতা কিনা তাই দেখছে পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top