News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে যাতে লিঙ্গ বৈষম্য না থাকে সেজন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী
Image

রাজ্যে যাতে লিঙ্গ বৈষম্য না থাকে সেজন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ সিপাহীজলা জেলায় আজ থেকে সখী ওয়ান স্টপ সেন্টারের পথ চলা শুরু হয়েছে৷ সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ স্থানে আয়োজিত এই ভবনটির দ্বারোদঘাটন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মী সান্তনা চাকমা৷ তাছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন রূপালী দে, বিশালগড় পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলার জেলাশাসক ও সমাহর্তা সি কে জমাতিয়া, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অঞ্জন বিশ্বাস প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রীয়া দাস দত্ত৷ বিশালগড় হাসপাতাল সংলগ পালপাড়াস্থিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাঠে আয়োজিত ’সখী ওয়ান স্টপ সেন্টার’ এর উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মী সান্তনা চাকমা বলেন, শুধু ত্রিপুরা রাজ্যেই নয়, দেশে বিভিন্ন রাজ্যে ডাউরী প্রভিশন্যাল অ্যাক্ট রয়েছে৷

সমস্ত জায়গায় জভেনাইল জাষ্টিস বোর্ডও রয়েছে৷ তারপরেও নারী ও শিশুদের বিভিন্নভাবে হয়রানী হতে হচ্ছে৷ তিনি বলেন, মানুষকে সচেতন হতে হবে৷ আমরা প্রত্যেকেই যতদিন পর্যন্ত নিজেদের কর্তব্যগুলি যথাযথভাবে পালন না করি ততদিন পর্যন্ত গার্হস্থ হিংসা উপেক্ষা করে সমাজের, রাজ্যের এবং দেশের কল্যাণ করা যাবে না৷ তিনি বলেন, প্রথাগত শিক্ষায় শিক্ষিত হলেই চলবেনা৷ আদর্শ মানুষ হতে হবে৷ যুবক, যুবতীদেরও সমাজের জন্য ভাবতে হবে৷ সমাজের পিছিয়েপড়া মানুষদের কথা ভাবতে হবে৷ তবেই রাজ্য ও দেশের উন্নতি হবে৷ তিনি বলেন, প্রশাসনের একার দ্বারা সবকিছু করা সম্ভব নয়৷ বর্তমান সরকার সমস্ত ত্রিপুরা বাসীকে নিয়ে উন্নয়নের রাস্তায় হাটতে চলেছে৷ রাজ্যে যাতে লিঙ্গ বৈষম্য না থাকে সে জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ভ্রণ হত্যা সহ অসামাজিক কার্যকলাপ সরকার বরদাস্ত করবেনা বলে তিনি জানান৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভাষণ রাখেন জেলাশাসক ও সমাহর্তা সি কে জমাতিয়া, জেলার সি এম ও ডা. অঞ্জন বিশ্বাস, বিশালগড় পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top