News Flash

  • Home
  • Uncategorized
  • পত্রিকা অফিসে হামলার দায়ে ধৃতঅধ্যাপকের জামিনের আবেদন খারিজ
Image

পত্রিকা অফিসে হামলার দায়ে ধৃতঅধ্যাপকের জামিনের আবেদন খারিজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ পত্রিকা অফিসে হামলার দায়ে ধৃত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোতি কাপুর মুনের জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে৷ তবে, পুলিশের তিনদিনের হেফাজতের আবেদন রিজার্ভ রেখে তাঁকে ২৬ আগস্ট পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে মুখ্য বিচারবিভাগীয় আদালত৷ সাথে ওই হামলায় আক্রান্তের রিপোর্ট এবং কেস ডায়েরি তলব করেছে আদালত৷


এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গত ১৪ আগস্ট রাতে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোতি কাপুর মুন ও তাঁর সহযোগী ত্রিপুরা টাইমসপত্রিকা অফিসে হামলা চালিয়েছিলেন৷ এতে পত্রিকার সিনিয়র রিপোর্টার জয়দীপ চক্রবর্তী এবং ম্যানেজার সুমন ভট্টাচার্য আক্রান্ত হন৷ ওই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় অভিযোগর ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩২৬/৪৪৮/৫০৬ এবং ৩৪ ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে৷ বিদ্যুৎবাবু জানিয়েছেন, গত ২২ আগস্ট ওই ঘটনায় সমাজিৎ চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করে৷ তাঁকে ৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷


এদিকে, গতকাল অমরপুর থেকে আগরতলায় ফেরার পথে পুলিশ ওই ঘটনায় মুখ্য অভিযুক্ত মোতি কাপুর মুনকে গ্রেফতার করে৷ তিনি জানান, আজ পুলিশ মোতি কাপুর মুনকে আদালতে সোপর্দ করে তিনদিনের রিমান্ডের আবেদন জানায়৷ কিন্তু, আদালত পুলিশ রিমান্ড আবেদন রিজার্ভ রেখে আক্রান্তের রিপোর্ট ও কেস ডায়েরি তলব করেছে৷


অন্যদিকে আজ আদালত মোতি কাপুর মুনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে৷ তাঁকে পুনরায় ২৬ আগস্ট আদালতে তোলা হবে বলে এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন৷ তিনি জানান, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সময় মোতি কাপুর মুনের বিভিন্ন অঙ্গভঙ্গির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল৷ ওই সংবাদ প্রকাশিত হওয়ায় ত্রিপুরা টাইমসপত্রিকা অফিসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top