News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছিল : বিজেপি
Image

পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছিল : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যে আইনের শাসন ভেঙ্গে পড়েছিল৷ সেইজন্য মানুষ ১৭ মাস আগে ব্যবস্থা নিয়েছে৷ মুক্তির স্বাদ পেয়েছে৷ বিজেপি- আইপিএফটি জোট সরকারকে ক্ষমতাসীন করেছে৷ বর্তমান সরকার রাজ্যে সুশাসনের মাধ্যমে একটা সরকার চালাতে চায়৷ স্বচ্ছতা, অংশগ্রহণ, দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে সরকার৷ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে৷ সরকার কিভাবে চালাতে হয় তা জানেন মুখ্যমন্ত্রী৷ শ্যাম, ধাম, দণ্ড, ভেদ  এই চারটাকে নিয়ে সরকার চলছে৷

বিরোধী দলনেতা নবিন টিলায় গিয়ে অভিযোগ তুলেছেন রাজ্যে আইনের শাসন নেই৷ অরাজকতা চলছে৷ তাঁর মতে যেটা আইনের শাসন সেটাকে আইনের শাসন বলা হয়না৷ তার শাসনকালেই রাজ্যে অরাজকতা চলছিল৷ আইনের শাসন বলতে কিছু ছিল না৷

শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতার আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে গিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য তথা আইন মন্ত্রী রতন লাল নাথ৷ বিভিন্ন তথ্য তুলে ধরে তিনি জানান বিজেপি সরকারের শাসন কালে রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে৷ কমেছে অপরাধের ঘটনা৷ পুলিশকে স্বাধীন ভাবে কাজ করতে দিলে এবং সঠিক ভাবে পরিচালনা করলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়৷ যা করে দেখিয়েছে বর্তমান সরকার৷ উদ্দেশ্য প্রনদিত ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচার করছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ সমসাময়িক বেশকিছু ঘটনা তুলে ধরে বর্তমান সরকারের সাফল্যের বিষয়ে বলেন আইন মন্ত্রী রতন লাল নাথ৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র ডঃ অশোক সিনহা, মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top