News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, তোপ বাম ছাত্র যুব সংগঠনের
Image

রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, তোপ বাম ছাত্র যুব সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের তিনদিনব্যাপী রাজ্য কনভেনশন আগরতলায় শনিবার শেষ হয়েছে৷ কনভেনশন শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজ্যে বিজেপি সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷

বিজেপি’র নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিরোধীদের রাজনৈতিক ও সাংগঠনিক অধিকার হরণ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ৷ রাজ্যে বামফ্রন্ট ক্ষমতা হারানোর পর থেকে ডিওয়াইএফআই টিওয়াইএফের উপর ক্রমাগত আক্রমণ সংগঠিত হচ্ছে৷ সাংগঠনিক কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না৷ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই৷ ভোটে যে কোন দল জিততে পারে৷ কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক দল কথা বলবে, নিজেদের কাজ করবে-তার মধ্য দিয়ে মানুষ ঠিক করবে কে ভাল, কে ভাল নয়৷ রাজ্যের বিজেপি সরকার গঠনের পর থেকেই তারা অন্যান্য দল ও সংগঠনগুলিকে ভয় পাচ্ছে৷ সে কারণেই বিরোধী সংগঠনগুলির গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে৷ পঞ্চায়েত নির্বাচনে ৮৬ ভাগ আসনে বিরোধীদের প্রার্থী দিতে দিল না৷ বিজেপি যদি মানুষের সমর্থনে জিতে থাকে তাহলে বিরোধীদের ভয় পাচ্ছেন কেন, আক্রমণ সংগঠিত করা হচ্ছে কেন? সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে রাজ্যের বিজেপি’র নেতৃত্বাধীন সরকার চলছে বলে তিনি অভিযোগ করেন৷

মোদি সরকার তাদের একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি বলে অভিযোগ করা হয়৷ ৪৪টি লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিক্রি করার পথে অগ্রসর হচ্ছে কেন্দ্রীয় সরকার৷ মানুষ যাতে তীব্র আক্রমণ থেকে মুখ ফিরিয়ে নেয় সেজন্য কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে৷ ডিওয়াইএফআই বলেছে কাশ্মীর কারোর সাথে ছিল না৷ ৩৭০ ধারার মধ্য দিয়ে কাশ্মীরকে কিছু সুবিধা দেওয়া হবে সেই চুক্তির ভিত্তিতেই কাশ্মীর ভারতের সঙ্গে এসেছিল৷ কাশ্মীর ও ভারতের মধ্যে যে সুতোটা বেঁধে দেওয়া হয়েছিল সেই সুতোটা কেটে দেওয়া হয়েছে বলে ডিওয়াইএফআই নেতা অভিযোগ করেন৷ কাশ্মীর যদি মনে করে তারা চুক্তি তুলে নেওয়ায় ভারতের সঙ্গে থাকবে না, তাহলে তারা ভারতের সঙ্গে না-ও থাকতে পারে৷ তারা আলাদা থাকার জন্য রাষ্ট্রসংঘে আপিলও করতে পারে৷ কাশ্মীরের মানুষ কেমন আছে তা কেন জানতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ণও তুলেছে ডিওয়াইএফআই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top