News Flash

  • Home
  • Uncategorized
  • অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু, গোমতী জেলা হাসপাতালে ধুন্ধুমার কান্ড
Image

অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু, গোমতী জেলা হাসপাতালে ধুন্ধুমার কান্ড

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ আগস্ট৷৷ বুধবার দেড় বছরের একটি শিশু কন্যার মৃত্যু কে নিয়ে গোমতি জেলা হাসপাতলে ধুন্ধুমার কাণ্ড৷ হাসপাতালের ইমার্জেন্সি রুমে মৃত শিশুর পরিজনরা উত্তেজনা পরিবেশ তৈরী করে৷ মৃত শিশুর নাম অস্মিতা দেবনাথ (১৪ মাস ) পিতা বিপদ দেবনাথ , বাড়ী কাঁকড়াবন থানার গর্জনমুড়া বাজার সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরনে শিশুর পরিজন ও গোমতি জেলা হাসপাতালের সুপার দেবশ্রী দেববর্মা বলেন যে , বুধবার সকাল অনমনিক সাড়ে সাতটা নাগাদ অস্মিতা কে গোমতি জেলা হাসপাতলে নিয়ে যায় চিকিৎসার জন্য৷ সাবান খেয়ে অসুস্থ হয় অস্মিতা৷ কর্তব্যরত চিকিৎসক অস্মিতা প্রাথমিক চিকিৎসা করা পর উন্নত চিকিৎসা জন্য আগরতলা রেফারেল হাসপাতলে পাঠায়৷


অম্বুলেন্স না থাকায় প্রাইভেট গাড়িতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাঠনো হয় আগরতলা ৷ অভিযোগ আগরতলা জি বি তে নেওয়ার পর জিবি কোনো এক চিকিৎসক রোগীর পরিজন কে জানায় অক্সিজেন সিলেণ্ডর সুইচ বন্ধ ছিল৷ তাই অস্মিতা নাকে মুখে রক্তপাত ঘটে এবং মৃত্যু হয়৷ জিবি তে ময়না তদন্ত করার পর অস্মিতার দেহ নিয়ে বুধবার বিকাল পাঁচটা কুঁড়ি মিনিটে গোমতি জেলা হাসপাতালের ইমার্জেন্সি টেবিলে নিয়ে হাজির৷

এবং অভিযোগ করে চিকিৎসকের গাফিলতির কারনে অস্মিতা মৃত্যু৷
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ নিয়ে উত্তপ্ত পরিবেশ কে নিয়ন্ত্রন করে৷ ঐ দিকে মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতাল সুপার জানায় ঘটনার সুষ্ঠ তদন্ত হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top