News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় বছরের শিশুকন্যার ওপর পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগে গ্রেপ্তার যুবক
Image

ছয় বছরের শিশুকন্যার ওপর পাশবিক লালসা চরিতার্থ করার অভিযোগে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ ছয় বছর বয়সি ফুটফুটে এক শিশুকন্যাকে ফল খাওয়ানোর নাম করে পাশবিক লালসার চরিতার্থ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে৷ ঘটনা ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত আমবাসা মহকুমার কচুছড়া এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার এলাকার যুবক আশুতোষ পাল (২১) প্রতিবেশী এক শিশুকন্যাকে তার পরিবারের সদস্যদের অবর্তমানে ঘর থেকে তুলে নিয়ে যায় ফল খাওয়ানোর নাম করে৷ মেয়েটির মা ঘরে এসে তাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজ করতে থাকেন৷ তখন তিনি দেখতে পান প্রতিবেশী আশুতোষ পাল তার ঘরে মেয়েটিকে ধর্ষণ করছে৷ তখন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য৷


অপরদিকে, আশুতোষ পাল নির্যাতিতার পরিবারের সদস্যদের মামলা না করার জন্য আর্থিক প্রলোভন দিতে থাকে৷ প্রথমে নির্যাতিতার পরিবার ভয়ে মামলা না করার সিদ্ধান্ত নিলেও অবশেষে শনিবার তারা স্থানীয় কচুছড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ নিয়ে পুলিশ ওইদিন রাতেই তাকে বাড়ি থেকে গ্রেফতার করে৷ আজ রবিবার অভিযুক্তকে কমলপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানান কচুছড়া থানার ওসি পদ্মসেন চাকমা৷ আদালত তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top