News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত
Image

আগরতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ আজ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয়৷ সুুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক ডা. দিলীপ দাস৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করলেও তাঁর জীবন ছিল দু:খে পরিপূর্ণ৷ জীবদ্দশায় বহু স্বজনের মত্যর সাক্ষী ছিলেন তিনি৷ এই মত্যই তাঁর অন্তরকে গভীরভাবে নাড়া দিয়েছিল৷

তিনি আরও বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় অভিভাবকরা তাদের সন্তানদের নিজের ইচ্ছেমতো গড়ে তুলতে চাইছেন৷ এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে৷ তিনি বলেন, এক সময় রবীন্দ্রনাথ, নজরুল ও সুুকান্তকে একসাথে মিলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিল৷ যা কোনমতেই কাম্য ছিল না৷ তিনি উপস্থিত সকলকে রবীন্দ্র চর্চায় আরও নিবিষ্ট হওয়ার জন্য আহ্বান জানান৷


অনুষ্ঠানে মুখ্য আলোচক ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন ড. সুুকান্ত বণিক রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চেতনা নিয়ে বিস্তত আলোচনা করেন৷ তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন৷ বয়স বাড়ার সাথে সাথে তাঁর মধ্যে বিজ্ঞান চেতনা আরও দঢ়ভাবে জায়গা করে নিয়েছিল৷ তা জীবনের শেষদিন পর্যন্ত বজায় ছিল৷ স্বনামধন্য বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুু, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসুু, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনষ্টাইনের সাথে তাঁর হৃদ্যতা ছিল সর্বজনবিদিত৷


অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক বাদল কুমার দত্ত বলেন ৭৮ বছর পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছেন৷ কিন্তু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা ও আবেগ এখনো একইরকম৷ মানবজীবনের প্রতিটি মুহর্তে রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তা আজও অলান৷ রবীন্দ্রনাথের সৃষ্টি অমর৷ রবীন্দ্রনাথের ভাবধারা চিরভাস্বর৷ বিশ্ব সংসৃকতির মেলবন্ধন ঘটেছে তাঁর রচনায়৷ তিনি উপস্থিত অভিভাবকদের সন্তানদের মধ্যে রবীন্দ্র প্রীতি জাগানোর জন্য সচেষ্ট হতে বলেন৷ অনুষ্ঠানের সভাপতি রাজ্য সাংসৃকতিক উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুুভাষ দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, মহান মনীষিদের জন্ম কিংবা প্রয়াণ দিবস পালন করার উদ্দেশ্য হল তাদের চিন্তাধারার বিষয়ে সাধারণ মানুষকে অবগত করানো৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথ সবার কবি, বিশ্ব কবি৷ পথিবী যতদিন থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তিও অক্ষয় থাকবে৷ অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন৷ অনুষ্ঠানে বিভিন্ন সাংসৃকতিক সংস্থার শিল্পীগণ রবীন্দ্রনত্য ও সঙ্গীত পরিবেশন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top