News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, প্রেমিককে গ্রেপ্তার করতে গেলে জনতা পুলিশে খন্ডযুদ্ধ
Image

প্রেমিকার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, প্রেমিককে গ্রেপ্তার করতে গেলে জনতা পুলিশে খন্ডযুদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট ৷৷ প্রণয়, অবৈধ সম্পর্ক তারপর প্রেমিকের বাড়িতেই গলায় দড়ি দিয়ে মৃত্যু প্রেমিকার৷ পুলিশ জনতার খন্ডযুদ্ধ৷ অবশেষে প্রেমিক গ্রেপ্তার৷ ঘটনা কল্যাণপুর থানার অন্তর্গত পাগলাবাড়ি এডিসি ভিলেজের নলংবাড়ি এলাকায়৷ মৃত প্রেমিকার নাম সপ্তমী দেববর্মা৷ ধৃত প্রেমিকের নাম সালকা দেববর্মা ওরফে ড্রাগন৷ হত্যা না আত্মহত্যা তদন্তে পুলিশ৷ প্রেমিকার বাড়ি ঘর ভাঙচুর, থানায় মামলা৷ অভিযুক্ত যুবককে আনতে গিয়ে পুলিশের উপর চড়াও উত্তেজিত জনতা৷
দীর্ঘ সময় যুবক প্রেমিক সালকা দেববর্মা (২৪) ওরফে ড্রাগন এর বাড়ি ঘেরাও করে রাখে আম জনতা৷ পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ খবরে জানা যায়, কল্যাণপুর থানা এলাকার পাগলাবাড়ি এডিসি ভিলেজ এর নলংবাড়ির বাসিন্দা সালকা দেববর্মার সঙ্গে প্রণয়ে আবদ্দ হয় যুবতি সপ্তমী দেববর্মা ২০১৯ সালে ত্রিং উৎসবে৷ দুই বছর যাবৎ বেশ জমে উঠে প্রেম৷ সপ্তমী প্রায় সময় যুবকের বাড়ি গিয়ে থাকতো বলে খবর৷ এরাই মধ্যে যুবক যুবতির মধ্যে বাক্ বিতন্ডা হত৷

বুধবার হঠাৎ যুবকের বাড়ির এক ঘরে যুবতি সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷ কেন আত্মহত্যা করল তা জানা যায়নি৷
যদিও আত্মহত্যা মানতে নারাজ যুবতির পরিবার৷ অভিযোগ তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ ও তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক তাপস কান্তি পাল৷ বেশ কিছু সময় উত্তেজনার পর মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে আনা হয়৷ অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ৷ তাঁকে আনতে গিয়েই বিপত্তি বাঁধে৷ ক্ষেপে যায় আম জনতা৷ আম জনতার দাবি পুলিশ যেন সঠিক ভূমিকা পালন করে এবং তদন্ত যাতে সঠিকভাবে হয়৷ রাতে যুবতির পরিবার থানায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ যদিও পুলিশ ইউডি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে৷


বিকেলে হঠাৎ উপজাতিরা মারমুখী হয়ে উঠে৷ এই খবরে বেশ চাঞ্চল্য ছড়ায় জনমনে৷ কল্যাণপুর থানায় কেইস নং-৬৭/কেএলএন পিএস আন্ডার সেকশান-৩০২ আইপিসি৷ যুবককে বৃহস্পতিবার খোয়াই আদালতে পাঠানো হয়েছে৷ যুবতির মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top