News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানার দুর্নীতির তদন্ত শেষ হলেই উড়ালপুলের উদ্বোধন হবে : মুখ্যমন্ত্রী
Image

বাম জমানার দুর্নীতির তদন্ত শেষ হলেই উড়ালপুলের উদ্বোধন হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার জানিয়েছেন, আগরতলায় ২.৩ কিলোমিটার উড়াল পুলের উদ্বোধন হবে বামফ্রন্ট সরকারের আমলে এই প্রকল্পে কেলেঙ্কারীর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই৷

বর্তমানে ক্রাইম ব্রাঞ্চ বিগত সরকারের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে৷ সেই সাথে ভিজিলেন্স টিম উড়াল পুল নির্মাণের সাথে যুক্ত দপ্তরের আধিকারীকদের জিজ্ঞাসাবাদ করছে৷ একবার এইসব তদন্ত শেষ হয়ে গেলে এই উড়াল পুল সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ শ্রীদেব মঙ্গলবার দলের কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন৷

তিনি বলেন, উড়ালপুলের কেলেঙ্কারি ছাড়াও রাজ্যের বিভিন্ন দপ্তরের সমস্ত দুর্নীতি ও কেলেঙ্কারির তদন্ত করবে৷ কারণ ষোল মাস আগে নতুন সরকার গঠিত হওয়ার পূর্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের সমস্ত দুর্নীতি ও কেলেঙ্কারির তদন্ত করবে৷ বেশ কিছু দুর্নীতির তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে৷

অন্যদিকে, এমবিবি বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের কাছে জমি চাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top