News Flash

  • Home
  • Uncategorized
  • মনু নদীতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

মনু নদীতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ আবারও কৈলাসহরের মনু নদীতে স্নান করতে গিয়ে এক যুবকের সলিল সমাধি ঘটল৷ ঘটনা কৈলাসহরের জুলাই গ্রামে৷


কৈলাসহরের জুলাই গ্রামের ছয় নং ওয়ার্ডের বলেহর গ্রামের বাসিন্দা মাখন মালাকারের বত্রিশ বছরের ছেলে সঞ্জিত মালাকার প্রতিদিনের মতো শনিবার বিকালে বাড়ির পাশে মনু নদীতে গিয়েছিল স্নান করতে৷ নদীতে স্নানের সময় সঞ্জিতের স্ত্রীও সঙ্গে ছিল৷ স্ত্রীর স্নান শেষ হবার পর সঞ্জিত স্ত্রীকে চলে যাবার কথা বলে৷ স্ত্রী সে অনুযায়ী বাড়িতে চলে যায়৷ কিন্তু ঘণ্টা খানেক হয়ে গেলেও সঞ্জিত বাড়িতে না আসায় স্ত্রী-এর সন্দেহ হয়৷ এই সময়ের মধ্যে সঞ্জিতের ছোট ভাই বীরজিত দাসও নদীতে গিয়ে স্নান করতে যায়৷ বীরজিত নদীতে স্নান করার সময় সঞ্জিতকে দেখেনি৷ বীরজিত স্নান সেরে বাড়িতে যাবার পর সঞ্জিতের স্ত্রী বীরজিতকে জিজ্ঞেস করে তোমার দাদাকে নদীতে স্নান করতে দেখেছো কি?


এই প্রশ্ণ করতেই বীরজিত বলে নদীতে দাদাকে দেখিনি৷ সঙ্গে সঙ্গে সঞ্জিতকে খোঁজাখুজি শুরু হয় এবং গ্রামবাসীরা নদীর জলে নেমেও খুঁজতে শুরু করে৷ কিন্তু কেউ সঞ্জিতকে খুঁজে পায়নি৷ সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় এবং দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও পুলিশ৷ কিছুক্ষণ পর এনডিআরএফ-এর কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে অনেক রাত পর্যন্ত খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি৷ রবিবার ভোরবেলা এনডিআরএফ কর্মীরা আবার নদীতে তল্লাশি চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর সঞ্জিতের মৃতদেহ খুঁজে পায়৷ মৃতদেহ নদী থেকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য৷ তবে, মৃত সঞ্জিতের ছোট ভাই বীরজিত দাস এবং ঘটনাস্থলে যাওয়া কৈলাসহর থানার পুলিশ অফিসার কে.কে জমাতিয়া জানান, সঞ্জিতের মৃগী রোগ ছিল৷


জলে নামার পর মৃগী রোগে আক্রান্ত হওয়ায় সঞ্জিতের জলে ডুবে মৃত্যু হয়েছে৷ উল্লেখ্য, গত এক মাস পূর্বেও ঠিক একই জায়গায় নদীর জলে একসঙ্গে বাবা ও মেয়ে মারা গিয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top