News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতিতে যাওয়া স্বয়ংসেবকদের এমন কাজ করা উচিত, যাতে করে সমাজ লাভবান হয় : মোহন ভাগবত

রাজনীতিতে যাওয়া স্বয়ংসেবকদের এমন কাজ করা উচিত, যাতে করে সমাজ লাভবান হয় : মোহন ভাগবত

রাঁচি, ৩১ জুলাই (হি.স.) :  রাজনীতিতে যাওয়া স্বয়ংসেবকদের এমন কাজ করা উচিত, যাতে করে সমাজ লাভবান হয়। আমরা সমাজের সঙ্গে রয়েছি। আর সমাজে  বিজেপিও রয়েছে। মঙ্গলবার রাতে ঝাড়খন্ডের রাঁচিতে এমনই জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। 

ওইদিন রাতে রাঁচি পৌঁছিয়ে বিভাগ সঙ্ঘচালক বিবেক ভসীনের বাসভবনে রাঁচি আরএসএসের কার্যকর্তা আগ স্বয়ংসেবকদের সঙ্গে বৈঠক বসেন। বৈঠক চলাকালীন সঙ্ঘের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ জোর দেন তিনি। সঙ্ঘের শাখাগুলি বিস্তার হওয়া দরকার। শাখাগুলিতে মিত্রতা, আত্মীয়তা আর গুণবত্তা উপর গুরুত্ব দিতে হবে। জাতিপাত নির্বিশেষ সঙ্ঘ সমাজকে জোড়ে। সঙ্ঘের মধ্যে রাম ও ভরত মতো ভালবাসা রয়েছে। এট বলা সোজা কিন্তু করে দেখানো কঠিন। আত্মীয়তা বৃদ্ধি করার জন্য সঙ্ঘে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা হয়। সঙ্ঘ সব সময় রাষ্ট্র ও সমাজ নির্মাণকে মাথায় নিয়ে চলে। স্বয়ংসেবকদের উপদেশ দিয়ে মোহন ভাগবত জানিয়েছেন, সেবা ও সম্পর্কের ভাবনা নিয়ে চলা উচিত। স্বয়ংসেবক দেয়, কিছু নেয় না। কোনও কিছু পাওয়ার জন্য সে সঙ্ঘে আসে না। স্বয়ংসেবক হওয়াটা একটা সাধনা।  

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top