News Flash

  • Home
  • Uncategorized
  • জিরো পয়েন্টে আশ্রিত ১২ জন রোহিঙ্গাকে সমঝে নিয়েছে বিজিবি
Image

জিরো পয়েন্টে আশ্রিত ১২ জন রোহিঙ্গাকে সমঝে নিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ অবশেষে রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে আশ্রিত ১২ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে গেছে বিজিবি৷ আটদিন পর আজ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর বিকেল চারটা নাগাদ বাংলাদেশের কক্সবাজারে কুতুপ্লাউং শরণার্থী শিবিরে ওই রোহিঙ্গারা ফিরে গেছেন৷ প্রসঙ্গত, বিজিবি-র টালবাহানায় ১২ রোহিঙ্গাকে আটদিন ধরে জিরো পয়েন্টে থাকতে হয়েছে৷


উল্লেখ্য, গত ১৭ জুলাই ত্রিপুরার সিপাহিজলা জেলার অধীন পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন ১২ জন রোহিঙ্গা৷ সীমান্ত লাগোয়া গৌরাঙ্গলা গ্রামে তাদের বিএসএফ ও বিজিবি জওয়ানরা আটক করেন তাঁদের৷ তাঁরা গত ১৫ জুলাই বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত কুতুপ্লাউং শরণার্থী শিবির থেকে পালিয়ে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ২-জন পুরুষ, ৫-জন মহিলা এবং ৫-জন শিশু ছিল৷ ওইদিন তাঁরা বাংলাদেশের কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা সীমান্তের ২০৫৩ নম্বর পিলার এলাকা দিয়ে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করেছিলেন৷


বিএসএফ জানিয়েছে, তাঁদের কাছে মায়ানমারের নাগরিকত্বের প্রমাণপত্র এবং বাংলাদেশ শিবিরের নথিপত্র উদ্ধার হয়েছে৷ কিন্তু, বিজিবি তাঁদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে রাজি ছিল না৷ তাই, মানবিকতার খাতিরে তাঁদের জিরো পয়েন্টে জনৈক সুমন মিয়াঁর বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল৷
ওই ১২ জন রোহিঙ্গার কাছে সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও বিজিবি-র টালাবাহানায় আটদিন ধরে তাঁরা জিরো পয়েন্টে আশ্রিত ছিলেন৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্িন্টয়ারের টুআইসি অরুণ কুমার বার্মা জানিয়েছেন, গত ১৭ জুলাই থেকে একাধিকবার বিজিবি-র সাথে বিএসএফ-এর পতাকা বৈঠক হয়েছে৷ এমন-কি, ওই রোহিঙ্গাদের সমস্ত কাগজপত্র বৈধ প্রমাণিত হওয়া সত্ত্বেও বিজিবি তাঁদের ফিরিয়ে নিয়ে যাচ্ছিল না৷ তিনি জানান, গতকাল বিজিবি জানিয়েছিল, ওই ১২ জন রোহিঙ্গার সমস্ত কাজগপত্র যাচাই করা হয়েছে৷ তাঁদের সমস্ত কাগজপত্র বৈধ পাওয়া গিয়েছে৷


তবে আজ দুপুরে ফের বিএসএফ-বিজিবি শীর্ষ পদাধিকারিরা পতাকা বৈঠকে মিলিত হন৷ ওই বৈঠকেই স্থির হয়েছে, বিজিবি ১২ রোহিঙ্গাকে বাংলাদেশের শিবিরে ফিরিয়ে নিয়ে যাবে, জানান অরুণ কুমার বার্মা৷ সে-মোতাবেক আজ বিকাল চারটা নাগাদ রোহিঙ্গারা বাংলাদেশের শিবিরে ফিরে যান, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top