News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকের বাড়িতে চুরি, গ্রেপ্তার তিন
Image

চিকিৎসকের বাড়িতে চুরি, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রাজধানীর বুকে চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ আগরতলায় জয়পুরে নিজ বাড়ি থেকেই সমীর মিয়া, ইয়ার হোসেন আব্দুল আমিনকে পুলিশ গ্রেফতার করেছে৷ চুরি যাওয়া সামগ্রীও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে৷
পশ্চিম আগরতলা থানার পুলিশ জানিয়েছে, গত ২০ জুন নতুনপল্লী ডাঃ দীপেন রায়ের আবাসনে চোরেরা হানা দেয়৷

তারা টিভি, ল্যাপটপ, ক্যামেরা, ঘড়ি সহ প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে যায়৷ ওই ঘটনায় ডাঃ রায় পশ্চিম আগরতলা থানায় মামলা করেন৷ পুলিশের দাবি, তদন্তে নেমে প্রথমে সমীর মিয়াকে গ্রেফতার করা হয়েছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে৷ ইয়ার হোসেন ও আব্দুল আমিনকে আজ পুলিশ গ্রেফতার করেছে৷

পুলিশ জানিয়েছে তিন জন চোর জয়পুরের বাসিন্দা৷ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ছড়ি যাওয়া টিভি, ল্যাপটপ, ঘড়ি, ক্যামেরা সহ বেশ কয়েকটি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ৷ তাদের আগামীকাল আদালতে তোলা হবে৷ তাদের জেরা করে এই চোর চক্রের সাথে যুক্তদের খুঁজে বের করবে পুলিশ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top