News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোট : অধিকাংশআসনে প্রার্থী ঘোষণা বিজেপির
Image

পঞ্চায়েত ভোট : অধিকাংশআসনে প্রার্থী ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনী লড়াইয়ে এক কদম এগিয়ে গেল শাসক দল বিজেপি৷ শরিক দল আইপিএফটি-র সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে ইঙ্গিত দিয়ে আজ অধিকাংশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির৷ বাকি আসনগুলিতেও ২-৩ দিনের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, সমাজের সকল অংশের মানুষের সমন্বয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি৷ তাই, প্রার্থী তালিকায়ও এর প্রতিফলন দেখা যাবে৷


আজকের সাংবাদিক সম্মেলনে রতনলাল নাথ বলেন, গ্রাম পঞ্চায়েতে ৬,১১১টি, পঞ্চায়েত সমিতির ৪৯১টি এবং জেলা পরিষদের ১১৬টি আসনে অধিকাংশ প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে৷ তাঁর কথায়, আজ দুপুরে প্রার্থী তালিকায় ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি সিলমোহর দিয়েছেন৷
তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের ৬,১১১টি আসনে ৩,৪০১টি, পঞ্চায়েত সমিতির ৪১৯টি আসনে ৮৯টি এবং জেলা পরিষদের ১১৬টি আসনের ৩০টি আসনে প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হচ্ছে৷ তাঁর দাবি, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদের৷ মোট আসনের ৬০ শতাংশ আসনে মহিলা প্রার্থী বাছাই করা হয়েছে৷

তাছাড়া, প্রার্থী তালিকায় সার্বিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যুব সম্প্রদায়, শিক্ষিত, সমাজকর্মী, সংখ্যালঘু সম্প্রদায়, কৃষক, শ্রমিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, আইনজীবীদের৷ তাঁর দাবি, সমাজের সকল অংশের মানুষের সমন্বয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি৷ তাই, প্রার্থী তালিকায় এর প্রতিফলন লক্ষ্য করা যাবে৷


এদিকে, ত্রিপুরায় নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এখনও, বিরোধীদের এই দাবি পত্রপাঠ খারিজ করে দেন রতনলাল নাথ৷ তিনি কটাক্ষের সুরে বলেন, আইন-শৃঙ্খলার অজুহাত দেখিয়ে বিরোধীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার কৌশল নিয়েছে৷ তাই, কোনও দল প্রার্থী দিতে না পারলে তার দায় বিজেপি নেবে না৷ তাঁর সাফ কথা, ত্রিপুরার সমগ্র ভোটারদের কাছে আহ্বান জানিয়েছি, নিজ নিজ ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করুন৷ তবে, বিরোধীদের প্রতি জনগণের আস্থা নেই, তাই আইন-শৃঙ্খলার অজুহাত তুলে ধরে সম্মান রক্ষা করতে চাইছেন বিরোধীরা, তোপ দাগেন রতনলাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top