News Flash

  • Home
  • Uncategorized
  • স্টুডেন্ট পুলিশ ক্যাডেট কোর্সে চার শতাধিক ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ
Image

স্টুডেন্ট পুলিশ ক্যাডেট কোর্সে চার শতাধিক ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ সুকল ছাত্রছাত্রীদের ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার আগরতলায় প্রশিক্ষণ দেওয়া হয়৷ পশ্চিমজেলা, গোমতী জেলা ও দক্ষিণ জেলার ছাত্রছাত্রীদের আগরতলা শহরে এনে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবগত করা হচ্ছে৷ রাজ্যে যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে৷ এর ফলে দুর্ঘটনায় হারও বৃদ্ধি পাচ্ছে৷ ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণ, যানবাহন চালকদের পাশাপাশি সুকল পড়ুয়াদেরকেও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

ট্রাফিক ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে সম্পর্কেও ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হয়৷ পশ্চিম জেলা, গোমতী জেলা ও দক্ষিণ জেলার ছাত্রছাত্রীদের আগরতলায় এনে তাদেরকে প্রত্যক্ষভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের বিভিন্ন ব্যবস্থা ও নিয়মকানুন সম্পর্কে অবগত করা হয়৷ প্রতিটি দলে ২০জন ছাত্রছাত্রীকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ তাদেরকে দিয়েই উত্তর গেইট এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়৷ জেব্রা ক্রসিং এ কিকি ব্যবস্থা নেওয়া হয় সে সম্পর্কেও তাদের অবগত করা হয়৷ প্রশিক্ষণ নিতে আসা ছাত্রছাত্রীরাই উত্তর গেইটে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে সচেতন করে৷

যারা সিটবেল্ট লাগাননি সেইসব গাড়ির চালকদের সিটবেল্ট লাগাতে বলে ছাত্রছাত্রীরা৷ যেসব বাইক চালক হেলমেট মাথায় দেয়নি তাদেরকে হেলমেট পড়তে বলা হয়৷ ছাত্রছাত্রীরা ট্রাফিক ববত্থ্যস্থা নিয়ন্ত্রণে রাস্তায় নামায় যানবাহন ও বাইক চালকরা নিয়মকানুন সম্পর্কে যথেষ্ট সচেতন হন৷ তারা ভবিষ্যতে ট্রাফিক বিধি মেনে যানবাহন ও বাইক চালানোর অঙ্গীকারও করেন৷ শুধু রাজধানী আগরতলা শহর এলাকাতেই নয়, রাজ্যের প্রায় সবকটি শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ায় উপক্রম হয়েছে৷ ট্রাফিক পুলিশ পরিস্থিতি মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে৷ সে কারণেই সচেতনতা বাড়াতে সুকল পড়ুয়াদের সচেতনতামূলক কর্মসূচিতে শামিল করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top