News Flash

  • Home
  • Uncategorized
  • পরাজয় নিশ্চিত জেনে ইভিএমের উপর দায় চাপাচ্ছে বিরোধীরা, দাবি জাভরেকরের
Image

পরাজয় নিশ্চিত জেনে ইভিএমের উপর দায় চাপাচ্ছে বিরোধীরা, দাবি জাভরেকরের

নয়াদিল্লি, ২২ (হি.স.) : পরাজয় নিশ্চিত, তাই এক্সিট পোলের পরে ইভিএমের উপর দায় চাপাচ্ছে বিরোধীরা। বুধবার এমনই দাবি করলেন বিজেপি নেতা প্রকাশ জাভরেকর।

বুধবার রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ জাভরেকর বলেন, হার নিশ্চিত বুঝতে পেরে পরাজয় কারণ খুঁজতে বেরিয়ে পড়েছে বিরোধী দলগুলি। রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, আর কিছুই নয়।

সম্প্রতি ইভিএম নিয়ে ২১টি অবিজেপি দলগুলি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল। বিরোধী দলগুলির এই পদক্ষেপকে কটাক্ষ করে প্রকাশ জাভরেকর বলেন, ইভিএম একটি যন্ত্র। তা কখনই কারসাজি করা যায় না। ইভিএম হ্যাক করা যায় কিনা তা নিয়ে আগেই পরীক্ষা করে দেখেছে কমিশন। ইভিএম যন্ত্র ত্রুটিহীন। কংগ্রেসকে কটাক্ষ করে প্রকাশ জাভরেকর বলেন, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে যখন কংগ্রেস জয়লাভ করেছিল, তখন কোনও প্রশ্ন তোলা হয়নি। কিন্তু এক্সিট পোলে মোদী সরকার আসার পূর্বাভাস পেয়ে ইভিএমের উপর দায় চাপানো শুরু হয়ে গিয়েছে। ২০০৪ সালে ইভিএমের ব্যবহার প্রথম শুরু হয়, সেবার ক্ষমতায় এসেছিল ইউপিএ সরকার। ২০০৯ সালেও তার পুনরাবৃত্তি হয়। কংগ্রেস সহ বিরোধীরা জিতলে ইভিএম যন্ত্র ভাল। কিন্ত হারলে ইভিএম খারাপ। এটা ভুল ধারণা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top