News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরের পানিচৌকি বাজারে চুরি
Image

কৈলাসহরের পানিচৌকি বাজারে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ঊনকোটি জেলা সদর কৈলাসহরের প্রাণকেন্দ্র পানিচৌকি বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার মধ্যরাতে৷ ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার মধ্যরাতে চোরের দল কৈলাসহরের প্রাণকেন্দ্র পানিচৌকি বাজারে বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে ব্যাপক লুটপাট করেছে৷

এতে বাজারের ব্যবসায়ী মহলে আতঙ্ক ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কৈলাসহর থানায় ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে চোরের দলকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ৷ খূব শিগগির চোরের দলকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন থানা কর্তৃপক্ষ৷এদিকে, কৈলাসহরের প্রাণকেন্দ্র পানিচৌকি বাজারে একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল থেকে শুরু করে স্থানীয় লোকজন৷ তাঁদের অভিযোগ, পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না৷ তাই এমন ঘটনা ঘটে চলেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top