News Flash

  • Home
  • Uncategorized
  • আকাশপথে ফণী-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস
Image

আকাশপথে ফণী-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস

ভুবনেশ্বর, ৬ মে (হি.স.): গত শুক্রবার পুরীর কাছে ওডিশা উপকূলে আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’| ‘ফণী’-র তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পুরী, ভুবনেশ্বর-সহ ওডিশার উপকূলবর্তী জেলাগুলি| গত শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, সোমবার ওডিশায় এসে ‘ফণী’ বিশ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি| সেই মতো সোমবার সকালেই ওডিশায় এলেন প্রধানমন্ত্রী| হেলিকপ্টারে করে আকাশপথে ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চলগুলি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ওডিশার রাজ্যপাল গণেশি লাল এবং কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধান প্রমুখ|

এদিন সকালে ভুবনেশ্বর পৌঁছনোর পরই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ওডিশার রাজ্যপাল গণেশি লাল এবং কেন্দ্রীয় ধর্মেন্দ্র প্রধান| এরপরই হেলিকপ্টারে ‘ফণী’ বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী| এছাড়াও ভুবনেশ্বরে এদিন বিশেষ পর্যালোচনা বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী ও ওডিশার মুখ্যমন্ত্রী-সহ পদস্থ অফিসাররা| ‘ফণী’ মোকবিলায় ওডিশা সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় খুবই ভালো ছিল| আমি নিজেও পর্যবেক্ষণ করেছি| ওডিশা সরকার সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য|’ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ৩৮১ কোটি টাকা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, আরও ১০০০ কোটি টাকা সাহায্য দেওয়া হবে|….নবীনবাবু খুবই ভালো পরিকল্পনা করেছেন|’ প্রসঙ্গত, গত শুক্রবার সকালে ওডিশায় আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’| ওডিশায় ‘ফণী’-র তাণ্ডবে এখনও পর্যন্ত প্রায় ৩০ জনের মৃতু্য হয়েছে| ‘ফণী’-র প্রভাবে বিপর্যস্ত হয় ভুবনেশ্বর বিমানবন্দরের উড়ান পরিষেবাও| অবশেষে ধীরে ধীরে ছন্দে ফিরছে ওডিশা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top