News Flash

  • Home
  • Uncategorized
  • মতি নগরে নির্বাচনী প্রচারে চড় কেজরিওয়ালকে
Image

মতি নগরে নির্বাচনী প্রচারে চড় কেজরিওয়ালকে

নয়াদিল্লি, ৪ মে (হি. স.) : সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের শেষ পর্বের প্রচার চলছে দেশ জুড়ে। এরই মাঝে নয়াদিল্লি নিবার্চনী এলাকায় আম আদমি পার্টি (আপ)-র সমর্থনে মতি নগরে একটি রোড শো-এ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আচমকাই সপাটে চড় মারল এক ব্যক্তি। মুখ্যমন্ত্রীর রোড শো চলাকালীন হঠাৎই এক ব্যক্তি গাড়ির ওপর চড়ে চড় মারেন কেজরিওয়ালকে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় আপ সমর্থকরা।

পুলিশ সূত্রের খবর, রোড শো চলাকালীন একটি খোলা জিপে ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আচমকাই লাল টি-শার্ট পড়া এক যুবক ওই জিপের ওপর চড়ে এবং জনসমক্ষেই সপাটে এক চড় কষিয়ে দেয় মুখ্যমন্ত্রীর গালে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলে আপ সমর্থকরা এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মনিকা ভরদ্বাজ জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম সুরেশ (৩৩)। কৈলাশ পার্কে খুচরো যন্ত্রাংশের কারবার রয়েছে তার। তবে ঠিক কি কারণে এমন কাজ সে করল সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, চলতি লোকসভা নির্বাচনে এর আগে কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে গুজরাটের সুরেন্দ্রনগরে নির্বাচনী প্রচার চলাকালীন চড় মারে জনৈক ব্যক্তি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top