News Flash

  • Home
  • Uncategorized
  • ফণী : ভারতের আবহাওয়া দফতর ও প্রশাসনের প্রশংসা করল রাষ্ট্রসংঘ

ফণী : ভারতের আবহাওয়া দফতর ও প্রশাসনের প্রশংসা করল রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : ঘণ্টায় প্রায় ১৭৫ কিলোমিটার বেগে ওডিশা উপকূলে আছড়ে পড়লেও ঘূর্ণিঝড় ফণীর কারনে সেভাবে ঘটেনি হয়নি প্রাণহানির ঘটনা | এর কারন সঠিক সময়ে সাইক্লোন ফণীর গতিবিধি ধরতে পারা ও ফণী নিয়ে সতর্ক থাকা | যার জন্য ভারতের আবহাওয়া দফতর ও প্রশাসনের প্রশংসা করল রাষ্ট্রসংঘ |

শুক্রবার সকাল আটটা নাগাদ ওডিশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফণী’| সকালে পুরীতে যে সময় ঘূর্ণিঝড় ‘ফণী’ আছড়ে পড়ে, তখন হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় ১৭৫ কিলোমিটার| ‘ফণী’-র তাণ্ডবে বিপর্যস্ত পুরী, ভুবনেশ্বর, গঞ্জাম-সহ ওডিশার বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলি| ভুবনেশ্বরে ভেঙে পড়েছে প্রচুর গাছ| পুরীতে ঘূর্ণিঝড় ‘ফণী’ আছড়ে পড়ার পরই প্রবল গতিতে ঝড়বৃষ্টি শুরু হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমেও| ঝড়বৃষ্টি শুরু হয় পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী অঞ্চলে|গতকাল দিনভর ফণীর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুরীতে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। এদের মধ্যে রয়েছে ১ কিশোর। পাশাপাশি ৩ জনের মৃত্যু হয়েছে ভুবনেশ্বরে। নয়াগড় ও কেন্দ্রপাড়ায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় ছিল ফণীণি। ১৯৯৯ সালের ওই সাইক্লোনে ওডিশায় মৃত্যু হয় কমপক্ষে ১০ হাজার মানুষের।যার তুলনায় এবারের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম | এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় আবহাওয়া দফতর থেকে স্থানীয় প্রশাসন। যার জন্য ভারতের আবহাওয়া দফতর ও প্রশাসনের প্রশংসা করল রাষ্ট্রসংঘ |

রাষ্ট্রসঙ্ঘ সেক্রিটারি জেনারেলের ডিজাস্টার রিস্ক রিডাকশনের প্রধান মামি মিজুতোরি বলেন, “ফণীর গতিবিধির সুনির্দিষ্ট আগাম পূর্বাভাস করায় প্রাণহানি কমানো গিয়েছে।” আবহাওয়া দফতর, স্থানীয় প্রশাসনের তত্পরতার প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘ। ঝড়ের পূর্বাভাস মিলতেই কয়েকদিনের মধ্যে প্রায় ১২ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়। ওডিশার উপকূলে প্রায় ২.৮০ কোটি মানুষ বসবাস করেন। ৪ হাজার পরিবারকে নিরাপদে সরিয়ে আনার পাশাপাশি, স্কুল, কলেজ, অফিস-ও ছুটি দিয়ে দেওয়া হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top