News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ বছর ধরে বিহারে জঙ্গলরাজ চালিয়েছ আরজেডি, দাবি অমিত শাহের
Image

১৫ বছর ধরে বিহারে জঙ্গলরাজ চালিয়েছ আরজেডি, দাবি অমিত শাহের

মুঙ্গের, ২৪ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বিহারের মুঙ্গরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ১৫ বছরের জঙ্গল রাজত্বে বিহারবাসীর শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে ছেড়েছিল আরজেডি। কংগ্রেস বিহারের জন্য কিছু করেনি। বুধবার এমনই দাবি করলেন অমিত শাহ।

এদিন অমিত শাহ বলেন, লালু-রাবরি বিহারে ১৫ বছর ধরে জঙ্গলরাজ চালিয়েছে। গুন্ডারাজ, দুর্নীতি, তোষণ এবং জাতপাতের রাজনীতি গোটা বিহার জুড়ে চালিয়েছে আরজেডি। পাশাপাশি কংগ্রেসের ভূমিকার নিন্দা করে অমিত শাহ বলেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত কংগ্রেসের শুধুমাত্র একটি পারিবারের হয়েই কাজ করে গিয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, বিরসা মুন্ডাকে কোনও মর্যাদা না দিয়ে শুধুমাত্র একটি পরিবারকে মর্যাদা দিয়ে গিয়েছে কংগ্রেস।

বিহার প্রসঙ্গে কংগ্রেসের ভূমিকার নিন্দা করে অমিত শাহ বলেন, কেন্দ্রে দশ বছরে শাসনকালে কংগ্রেস বিহারের জন্য বরাদ্দ করেছিল ১ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বিগত পাঁচ বছরের শাসনে বিজেপি ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকা বিহারের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে।

বিহারের উন্নয়নে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, আগামী পাঁচ বছরে বিহারের উন্নয়ন আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যাতে করে উন্নত রাজ্য হিসেবে গড়ে উঠতে পারে বিহার। উল্লেখ্য, বিহারে এলজেপি, জেডি(ইউ) সঙ্গে জোট করে লড়ছে বিজেপি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top