News Flash

  • Home
  • Uncategorized
  • জইশ জঙ্গিদের নিশানায় পঞ্জাব ও রাজস্থানের রেল স্টেশন : জারি সতর্কতা, চলছে তল্লাশি অভিযান
Image

জইশ জঙ্গিদের নিশানায় পঞ্জাব ও রাজস্থানের রেল স্টেশন : জারি সতর্কতা, চলছে তল্লাশি অভিযান

যোধপুর, ১৯ এপ্রিল (হি.স.): এবার জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের নিশানায় পঞ্জাব ও রাজস্থান রেল স্টেশন। পঞ্জাব ও রাজস্থান রেল স্টেশনকে টার্গেট করেছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিরা, এমনই হুমকি চিঠি পেয়েছে রাজস্থান জিআরপি। আর এই হুমকি চিঠির পরই নড়েচড়ে বসেছে রাজস্থান রেল পুলিশ। আরপিএফ এবং জিআরপি বিভিন্ন রেল স্টেশনে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে। কিন্তু, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আপাতত সতর্কতা জারি রয়েছে পঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন রেল স্টেশনে।

এ ব্যাপারে যোধপুরের জিআরপি সুপার মমতা বিশ্নোই জানিয়েছেন, ‘পঞ্জাব এবং রাজস্থানের রেল স্টেশনকে টার্গেট করেছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিরা, এমনই হুমকি চিঠি পাওয়ার পর জিআরপি এবং আরপিএফ যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।’ জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের এই হুমকি চিঠির প্রেক্ষিতে আপাতত পঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন রেল স্টেশনে সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top