News Flash

Image

তিনদিন ব্যাঙ্ক বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ চলতি উইক এন্ড-এ একের পরে এক ছুটিতে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক৷ ব্যাঙ্ক গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা৷ ফলে ব্যাঙ্কের যা যা জরুরি কাজ রয়েছে, অবিলম্বে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে ওয়াকিবহাল মহল৷

আগামী কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আজ ১২ তারিখ ব্যাঙ্ক খোলা রয়েছে ৷ এরপর আবার ব্যাঙ্ক খুলবে আবার ১৬ এপ্রিল৷

আগামী ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আগামীকাল, শনিবার এ মাসের দ্বিতীয় শনিবার ৷ তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷রবিবারও ব্যাঙ্ক বন্ধ ৷ সোমবার, পয়লা বৈশাখ ৷ তাই ওইদিনও বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা ৷ পরপর তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে স্বাভাবিক ভাবেই দুর্র্ভেগে পড়তে পারেন গ্রাহকরা ৷ বাঙালির পয়লা বৈশাকের মত উতবের মরশুমে ব্যাঙ্ক বন্ধ থাকলে, নগদ টাকার জন্য গ্রাহকদের অন্যতম ভরসা হবে এটিএম ৷ তবে শুক্রবার ব্যাংক কর্মী সংগঠনের নেতারা একটি বিষয়ে আশ্বস্ত করেছেন৷ যে কয়েকদিন ব্যাঙ্ক ছুটি থাকবে, সেই সময় এটিএমগুলো যাতে সবসময়ে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তার জন্য অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top