News Flash

  • Home
  • Uncategorized
  • বাম প্রার্থীর সভায় বাঁধা দেওয়ার অভিযোগ
Image

বাম প্রার্থীর সভায় বাঁধা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী মোহর ছাড়া বাজারে ভোট প্রচারে বাজার সভা করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন৷ আগাম প্রশাসনের অনুমতি নেওয়ার সত্য সিপিআইএম প্রার্থী কে মোহরা বাজারে বাজার সভা করতে দেওয়া হয়নি৷ একই সময়ে শাসক দল বিজেপি মোহর ছড়া বাজারে মাইক লাগিয়ে বাজার সভা শুরু করে৷ এর ফলে ভেস্তে যায় সিপিআইএমের বাজার সভা৷ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী৷

আগামী ১৮ এপ্রিল পর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোটগ্রহণ৷ সামনে আর মাত্র কয়েকদিন বাকি৷ শেষ পর্যায়ে এসে সবকটি রাজনৈতিক দলে ভোট প্রচারে জোর দিয়েছে৷ শাসক দল বিজেপি প্রচারে দাপিয়ে বেড়ালেও বিরোধী দলের প্রচারে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ৷ প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়ার পর নির্দিষ্ট স্থানে সভা সমাবেশ করতে দিচ্ছে না শাসক দলের লোকজনরা৷ এ ধরনের ঘটনার সাক্ষী রইলেন মোহরা বাজারের মানুষজন৷ বুধবার মোহর ছড়া বাজারের সাপ্তাহিক হাট৷ বিরোধীদল সিপিআইএম বুধবার মুখচোরা বাজারে বাজার সভা করার জন্য আগাম অনুমতি নিয়ে ছিল৷ সকাল ১০ টা থেকে ম বাজারে সিপিএমের বাজার সভা করার কথা ছিল৷ সে অনুযায়ী পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী মোহন চোরা বাজারে বাজার সভা করতে জান৷ তখন ঐ বাধাপ্রাপ্ত হন সিপিআইএম প্রার্থী৷ একই সময়ে বাজারে শাসকদল বিজেপির বাজার সভা চলছিল৷ বাজারে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা থাকলেও সিপিএম দলকে বাজার সভা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ আগাম অনুমতি দেওয়ার পরও বাজার সভা করতে না পারায় বিষয়টি সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এস ডি এম কে জানান৷ এসডি এম নিজেও নাকি প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জানিয়েছেন এই সময় সিপিআইএমের সভা করার অনুমতি রয়েছে৷ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি সংবিধান মানে না, গণতন্ত্র মানে না৷ বিজেপি একদলীয় শাসন কায়েম করতে চাইছে৷ মোহর ছড়া বাজারের এই ঘটনা তারই প্রমাণ বলেও তিনি উল্লেখ করেন৷

মুহূর্তরা বাজারে অবস্থানরত কল্যাণপুর থানার ওসির কাছে জানতে চাওয়া হলে তিনি জানান সভা সমাবেশের অনুমতির জন্য থানা থেকে রিটার্নিং অফিসারের অফিসে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনগুলো পাঠানো হয়৷ সে অনুযায়ী রিটার্নিং অফিসারের অফিস থেকেই রাজনৈতিক দলগুলিকে সবার সমাবেশের সময় নির্ধারণ করে দেয়া হয়৷একই সময়ে কিভাবে দুটি রাজনৈতিক দলের প্রচার সভা করার জন্য অনুমতি দেওয়া হল সেই প্রশ্ণের উত্তরে কলানপুর থানার ওসি জানান বাজারটির একাংশ কল্যাণপুর থানার অন্তর্গত, অপর অংশ তেলিয়ামুড়া থানার অন্তর্গত৷ স্বাভাবিক কারণেই কিভাবে দুটি দল অনুমতি পেল তা নিয়ে তিনি নির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না৷ বিষয়টি সম্পূর্ণ ভাবেই রিটার্নিং অফিসারের অফিস এর ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন৷

সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্যই শাসক দল বিজেপি নানাভাবে চক্রান্ত শুরু করেছে৷ শাসক দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top