News Flash

  • Home
  • Uncategorized
  • ডিগবাজি খেলেন শুক্লাচরণ, ফিরলেন আইপিএফটিতে
Image

ডিগবাজি খেলেন শুক্লাচরণ, ফিরলেন আইপিএফটিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ডিগবাজি৷ সোমবার মধ্যরাতে আইপিএফটি শিবিরে ধস নামিয়ে দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া কংগ্রেসকে খোলাখুলি সমর্থন করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন৷ এর চবিবশ ঘণ্টার মাথায় সিদ্ধান্ত পালটে সেই আইপিএফটিতে ফিরে আসার কথা জানিয়েছেন নোয়াতিয়া৷

সোমবার মধ্যরাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার বাড়ি উজ্জ্বয়ন্ত প্রাসাদে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন যুব আইপিএফটি-র সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া৷ প্রদ্যুৎ কিশোরের সঙ্গে বৈঠক বেরিয়ে আসার সময় আইপিএফটি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন৷ বলেছিলেন, আইপিএফটি-র শীর্ষ নেতারা কর্মী সমর্থকদের স্বপ্ণ ভঙ্গ করছেন৷ এমনকি অভিযোগ করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-কে জয়ী করার জন্য চক্রান্ত করছেন আইপিএফটি-র নেতারা৷ তাঁদের সঙ্গে থাকার অর্থ হল তিপ্রাহা মানুষের সঙ্গে প্রতারণা করা৷ তাই তিনি আইপিএফটি-র সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করে কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন৷

কিন্তু মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সেই শুক্লাচরণ বলেন, মহারাজার সঙ্গে দেখা করে আইপিএফটি দল সম্পর্কে বাজে মন্তব্য করা ঠিক হয়নি৷ দলের হয়ে তিনি আবার কাজ করতে চান৷ তাঁকে যেন কাজের সুযোগ দেওয়া হয়৷ আদ বুধবার তিনি এক সাংবাদিক সম্মেলন ডেকে সরাসরি দলের নেতৃত্ব এবং সহকর্মীদের কাছে ক্ষমা চান৷ তাঁকে আবার দলের হয়ে কাজ করার সুযোগ দিতে অনুরোধ জানান তিনি৷ অঙ্গীকার করেন, আগামী দিনে কখনও দলবিরোধী কোনও কাজ তিনি করবেন না৷

এদিকে এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবারকুমার জমাতিয়াকে হিন্দুস্থান সমাচার-এর তরফে জিজ্ঞাসা করা হয়েছিল৷ জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ দলের শীর্ষ স্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেবারকুমার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top