News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির হাসপাতালে চিকিত্সাধীন দলাই লামা, স্থিতিশীল আছেন তিব্বতী ধর্মীয় গুরু
Image

দিল্লির হাসপাতালে চিকিত্সাধীন দলাই লামা, স্থিতিশীল আছেন তিব্বতী ধর্মীয় গুরু

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): বুকে সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামা| তবে চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল আছেন ৮৩ বছর বয়সি এই তিব্বতী ধর্মগুরু| বুকে সংক্রমণের কারণে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েছেন দলাই লামা| মঙ্গলবারই হিমাচল প্রদেশের ধরমশালা থেকে দিল্লিতে নেমে আসেন তিব্বতী ধর্মগুরু| শারীরিক পরীক্ষার জন্য দিল্লির সাকেত এলাকায় ম্যাক্স হাসপাতালে আসেন তিনি| শারীরিক পরীক্ষার পর দলাই লামার বুকে সংক্রমণ ধরা পড়ে| এরপরই হাসপাতালে ভর্তি নেওয়া হয় দলাই লামাকে|

বুধবার সকালে ম্যাক্স হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, দলাই লামার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল| আগামী এক-দু’দিন হাসপাতালে চিকিত্সাধীন থাকবেন তিনি| তিব্বতে চিনের আধিপত্য শুরু হওয়ার পরেই ১৯৫৯ সালে তিব্বত ছেড়ে ভারতে চলে আসেন দলাই লামা| ভারতের মাটিতে পা দিয়েই তিব্বতের স্বায়ত্তশাসনের জন্য তিনি সুর চড়ান| তিব্বতে শান্তিরক্ষার ক্ষেত্রে অবদানের জন্য ১৯৮৯ সালে দলাই লামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল|

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top