News Flash

  • Home
  • Uncategorized
  • সরব শেষ, আজ নীরব প্রচার, ভোটের জন্য প্রস্তুত পশ্চিম আসন
Image

সরব শেষ, আজ নীরব প্রচার, ভোটের জন্য প্রস্তুত পশ্চিম আসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ সরব প্রচার সমাপ্ত হয়েছে৷ পশ্চিম আসনে ভোটে মঙ্গলবার বিকাল ৫টায় সরব প্রচার সমাপ্ত হওয়ার সাথে সাথেই প্রার্থীরা নীরব প্রচারে লেগে পড়েছেন৷ কারণ, আজ রাত ও আগামীকাল ৯টা পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন প্রার্থীরা৷ এদিকে, পশ্চিম আসনে পোস্টাল ব্যালটে মোট ৩০৩০ টি ভোট পড়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনিকান্তি৷

১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের সরব প্রচার আজ বিকালে শেষ হয়েছে৷ ১১ এপ্রিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই আসনে ভোট নেওয়া হবে৷ এর জন্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত৷ আগামীকালই ভোটগ্রহণ কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন৷ রাজ্যের ঐতিহ্য বজায় রেখে সবাইকে ভোট কেন্দ্রে এসে নিজ নিজ ভোট দেবার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

আজ সন্ধ্যায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক (সি ই ও) শ্রীরাম তরুণীকান্তি জানান, সুুষ্ঠ ও অবাধ ভোট সম্পন্ন করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সবকয়টি ভোট গ্রহণ কেন্দ্রেই হয় ওয়েবকাষ্টিং হবে নতুবা ওয়েব ক্যামেরা থাকবে৷ কোন কোন জায়গায় ২টি ক্যামেরাও থাকবে৷ স্পর্শকাতর এলাকাগুলিতে সি আর পি এফ টহল দেবে৷ এজন্য তাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ী দেওয়া হয়েছে৷ এই এলাকাগুলিতে ভিডিওগ্রাফাররাও থাকবেন৷ স্পর্শকাতর এলাকা ছাড়া অন্যত্রও ভিডিওগ্রাফার থাকবেন৷ সি ই ও জানান, সেকটর অফিসারদের বলা হয়েছে ভোটের পিরিওডিক্যাল মনিটর করার জন্য৷ যেখানে মনে হচ্ছে কম ভোট পড়ছে সেখানে সেকটর অফিসার, সেকটর পুলিশ অফিসাররা ছুটে যাবেন৷ কোন সমস্যার সৃষ্টি হলে যাতে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন সেজন্য সেকটর অফিসারদের মুভমেন্ট মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে বলে সি ই ও জানিয়েছেন৷ তিনি জানান, ভোটারদের মধ্যে ভোটার স্প্লিপ বন্টনের কাজ ৯৯ শতাংশের উপর সম্পন্ন হয়ে গেছে৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ঝড় বৃষ্টিতে ভোটপর্ব যাতে ব্যাহত হতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তিনি জানান, আগামীকালও রাজ্যে যথেষ্ট বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ৷ তবে পরশু ভোটের দিন বৃষ্টি হবার সম্ভাবনা কম৷ এরপরও বৃষ্টি হলে ভোটারদের যাতে কোন সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য যে সমস্ত সুকল ও প্রতিষ্ঠানে ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে সেখানকার অন্য রুমগুলিকেও খোলা রাখার জন্য বলা হয়েছে৷ ভোটাররা যাতে প্রয়োজনে ওই রুমগুলিতে আশ্রয় নিতে পারেন সেজন্যই সেগুলিকে প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে৷ বৃষ্টি হলে এক/দুই ঘন্টা ভোট দানের হার কম হলেও সার্বিকভাবে এর উপর যাতে প্রভাব না পড়ে সেজন্য মুখ্য নির্বাচন আধিকারিক সকালের দিকে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান৷

তিনি জানান সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রেই হয় সি আর পি এফ নতুবা টি এস আর থাকবে৷ ভোটারদের ভোটার স্প্লিপের সঙ্গে সচিত্র পরিচয়পত্র অথবা ১১টি বিকল্প নথী নিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি৷

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ১-পশ্চিম ত্রিপুরা আসনের জন্য ৯টি জায়গা থেকে ভোটকর্মীরা রওয়ানা দেবেন৷ এর মধ্যে পশ্চিম জেলায় ৩টি, সিপাহীজলা জেলায় ৩টি, দক্ষিণ জেলায় ২টি এবং গোমতী জেলায় ১টি কেন্দ্র রয়েছে৷ এই আসনে ৩০টি ভোট গ্রহণ কেন্দ্র থাকছে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত৷ সি ই ও জানান, ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে ৩০৩০টি পোষ্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে৷ গতকাল ও আজ দুপুর ১টা পর্যন্ত ভোট নেওয়া হয়৷ এই দু’দিনে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য ডাকযোগে পোষ্টাল ব্যালট পাঠানো হবে৷ ভোট দেবার পর ডাকযোগেই আবার তারা এই ব্যালট পেপার ফেরৎ পাঠাবেন৷ ২-পুর্ব ত্রিপুরা সংসদীয় আসনের ইডিসি এবং পোষ্টাল ব্যালটের এ’চে’পর্ব আজ আমবাসায় করা হয়েছে বলে সি ই ও জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ র’ন ভ-াচার্য এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top