News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী ময়দানে অন্য কোনও দল চোখে পড়েনি : বিপ্লব
Image

নির্বাচনী ময়দানে অন্য কোনও দল চোখে পড়েনি : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল ৷৷ নির্বাচনী ময়দানে অন্য কোনও দলের উপস্থিতি চোখে পড়েনি৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসের সুরে একথা বলেন দলের প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনে বামেরা প্রধান প্রতিপক্ষ হলেও পরাজয় নিশ্চিত জেনে তাঁরা সন্ত্রাসের অজুহাত তুলে ধরছেন৷ সাথে তিনি যোগ করেন, কংগ্রেসের এ রাজ্যে এখনও কোন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছেনা৷ তাই, লোকসভা নির্বাচনে বিজেপি দুই আসনেই জয়ী হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন৷

এদিন তিনি বলেন, রাজ্য জুড়ে বিজেপির কর্মী-সমর্থক রয়েছেন৷ উপরন্তু, সম্প্রতি বিজেপিতে ২ লক্ষ ৭০ হাজারের বেশি ভোটার যোগদান করেছেন৷ তাই এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীরাই জয়ী হবেন বলে তিনি দাবি করেন৷

তাঁর মতে, কংগ্রেসে ভোট দেওয়ার অর্থ সিপিএমকে শক্তিশালী করা৷ তাই রাজ্যের ভোটারদের প্রতি সঠিক জায়গায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ তাঁর বক্তব্য, বামেরা ত্রিপুরার সবচেয়ে বেশি ক্ষতি করেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর নির্বাচনের আগে ত্রিপুরাকে হীরা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে এসে তিনি আবারও বলে গেছেন ত্রিপুরাকে হীরা বানাবেন৷ মোদী থাকলে ত্রিপুরার উন্নয়ন হবে৷ তাঁর দাবি, কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের বেসিক দেওয়া হয়েছে৷ মোদী থাকলে রাজ্যের আরও উন্নয়ন সম্ভব৷ তাই উন্নয়নের তাগিদে মোদীকে আবার প্রধানমন্ত্রীর পদে বসানো প্রয়োজন৷

বিপ্লব দেবের কথায়, রাজ্যে বিজেপির মূল প্রতিপক্ষ বামফ্রন্ট৷ কিন্তু, নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ করছে বামেরা এই প্রশ্ণের উত্তরে তিনি বলেন, অভিযোগ হচ্ছে তাঁদের ভূষণ৷ তিনি বলেন, ২৫ বছর ধরে সন্ত্রাস চালিয়ে ছিল বামেরা৷ এখন তা সম্ভব নয়, তাই তাঁরা অভিযোগ করছে৷

এদিকে, নতুন ভারত গড়ার সঙ্কল্পকে সামনে রেখে বিজেপির তরফে সোমবার লোকসভা নির্বাচনের সংকল্প পত্র প্রকাশ করা হয়েছে৷ এতে ৭৫ টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বলে জানান বিপ্লবকুমার দেব৷

ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে তাই প্রধানমন্ত্রী-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি৷ এদিন তিনি সংকল্প পত্রের উল্লেখযোগ্য কিছু বিষয় তুলে ধরে বলেন, ২০৩০ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ তৈরি করা হবে৷ কৃষকদের আয় বৃদ্ধি করা, গরিব কৃষক এবং অসংগঠিত শ্রমিকদের তিন হাজার টাকা করে পেনশন দেওয়া, জিএসটি-র সরলীকরণ করা যাতে ছোট ব্যবসায়ীর ক্ষতি না হয়, দেশের বিভিন্ন প্রান্তে এনআরসি চালু করা, দেশের আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট বর্ডার ফেন্সিং সংস্থাপন করা- বিশেষ করে উত্তরপূর্ব ভারতে তা হবে৷ এছাড়া জনগণের কৃষ্টি-সংসৃকতির ক্ষতি না করে সিটিজেনশিপ বিল আইনে প্রবর্তন করা, ৫০টি শহরকে মেট্রো নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, সন্ত্রাসবাদকে কঠোর হাতে দমন করা, জনজাতিদের উন্নয়নের জন্য একলব্য সুকলকে নবোদয়ের মতো করা, যে-সকল এলাকায় ২০ হাজার থাকেন সেখানে নবোদয় সুকল তৈরি করে দেওয়া, ৫০টি বন্ধন বিকাশ কেন্দ্র উত্তরপূর্ব ভারতে চালু করা- বিশেষ করে জনজাতিদের জীবন-মানোন্নয়নের জন্য, ২৫ লক্ষ কোটি টাকা গ্রাম উন্নয়নের জন্য খরচ করা ইত্যাদি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top