News Flash

  • Home
  • Uncategorized
  • টিক টক অ্যাপ : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ১৫ এপ্রিল শুনানি সুপ্রিম কোর্টে
Image

টিক টক অ্যাপ : মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ১৫ এপ্রিল শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): গান, সিনেমার সংলাপ, মজাদার অডিও দিয়ে শুরুটা হলেও, শেষটা মোটেই সুখকর হচ্ছে না| চিনা ভিডিও অ্যাপ্লিকেশন ‘টিক টিক’-এ ক্রমশই বাড়ছে পর্নোগ্রাফি ভিডিও আপলোডের নেশা, এমনটাই জানাচ্ছে সাইবার নিরাপত্তা বিভাগ| এই অ্যাপের সৌজন্যেই বাড়বাড়ন্ত পর্নোগ্রাফির| তাই আগে ভাগেই এই বাড়বাড়ন্তে রাশ টানতে অবিলম্বে এই অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট| কিন্তু, মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একজন আবেদনকারী| সোমবারই সেই আবেদন শুনতে সম্মত হয় সর্বোচ্চ আদালত| আর মঙ্গলবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টিক টক’ অ্যাপ নিষিদ্ধ করার ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের শুনানি হবে আগামী ১৫ এপ্রিল|

সাইবার নিরাপত্তা বিভাগ সূত্রের খবর, ‘টিক টক’ অ্যাপে সাম্প্রতিককালে নানা অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি এমনকি শিশু পর্নোগ্রাফিরও বাড়ছে| মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে অ্যাপটি দ্রুত বন্ধ করার আবেদন জানান মাদুরাইয়ের এক আইনজীবী এবং সমাজসেবী মুথু কুমার| সেই আবেদনের প্রেক্ষিতে অবিলম্বে এই অ্যাপটি নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট| আগামী ১৫ এপ্রিল সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সে দিকেই তাঁকিয়ে ‘টিক টক’ ভক্তরা|

Releated Posts

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top