News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে পথ অবরোধ
Image

জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল ৷৷ উত্তর জোলাইবাড়ি গ্রামপঞ্চায়েতের উপপ্রধানকে দল থেকে বহিষ্কার ও সুনীল দেবনাথের উপর আক্রমণকারীর কঠোর শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী৷

ঘটনার বিবরণে জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম কাকুলিয়ার বাসিন্দা সুনীল দেবনাথের উপর আক্রমণ করে ওই এলাকারই বাম সমর্থিত দুই যুবক৷ দুই যুবকের নাম সুমন নমশুদ্র এবং স্বপন নমশুদ্র৷ এলাকাবাসীর অভিযোগ, এই দুই যুবককে পিছন থেকে ইন্ধন দিয়েছেন উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন দত্ত৷ সুমন ও স্বপনের হামলায় গুরুতর আহত হয়েছে সুনীল দেবনাথ৷ সুনীল দেবনাথ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে৷ গুরুতর আহত সুনীল দেবনাথের চিকিৎসা চলছে আগরতলার জিবি হাসপাতালে৷ তিনি বর্তমানে আইসিউতে রয়েছেন৷

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম কাকুলিয়ার এলাকাবাসী দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে বাইখোড়া থানায় এক লিখিত অভিযোগ জানান৷ অবশেষে সোমবার সকাল আনুমানিক ১০টা ১০ মিনিট নাগাদ জোলাইবাড়ি ব্লক সংলগ্ণ এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী৷ এলাকাবাসীর মুখে একটাই স্লোগান, উপপ্রধানকে দল থেকে বহিষ্কার করতে হবে, দুই আসামিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে৷

এলাকাবাসী সংবাদ মাধ্যমকে জানান, এই আক্রমণের কথা ৩৮ জোলাইবাড়ি মণ্ডল প্রেসিডেন্ট তাপস দত্তকে জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি৷ অবশেষে হতাশাগ্রস্ত হয়ে তাঁরা পথ অবরোধে বসেন৷ রবিবার আহত ব্যক্তিকে দেখার জন্য জিবি হাসপাতালে ছুটে যান জোলাইবাড়ি এগ্রিস্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য ও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী প্রতিমা ভৌমিক৷ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজারের মহকুমাশাসক লালনি থুমা ডারলং, এসডিপিও নির্দেশ দেব, বাইখোড়া থানার এসআই সুমন সিংহ ও অন্যান্য আধিকারিকগণ৷

দীর্ঘ ৪৫ মিনিট পর এসআই সুমন সিংহের প্রতিশ্রুতিতে জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়৷ অবরোধ শেষে এসডিপিও নির্দেশ দেব জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ কিছুক্ষণের মধ্যে অপর অভিযুক্তকেও গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন এসডিপিও নির্দেশ দেব৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top