News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের জুমলা রাজনীতি মানুষ বুঝে গেছে : মানিক সরকার
Image

অমিত শাহের জুমলা রাজনীতি মানুষ বুঝে গেছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৮ এপ্রিল৷৷ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরের কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সিপিআইএম দলের এক নির্বাচনী জনসভা৷ পূর্ব ত্রিপুরার ২ নং আসনের সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী জনসভা৷ বিকেল তিনটায় শুরু হয় এই নির্বাচনী জনসভা৷নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম দলের উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়িকা বিজিতা নাথ ও প্রাক্তন বিধায়ক ফয়জুর রহমান প্রমুখরা৷

আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত অতিথিরা রাজ্যের ও কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন৷ পাশাপাশি আজকের জনসভায় প্রধান বক্তা পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মানিক সরকার উনার বক্তব্যে বলেন,সপ্তম বেতন কমিশন নিয়ে তিনি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে তুলোধুনো করেন৷ বলেন অমিত শাহের জুমলা রাজনীতি মানুষ বুঝে গেছে৷ তারপর তিনি বিজেপিকে ধর্মের রাজনীতি করে বলে, তিনি মুসলমান প্রেম দেখান৷ কদমতলা এলাকার সংখ্যালঘু ভোট টানতে আজ মুসলমান প্রীতি দেখান৷ বিরোধী দলনেতা যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আক্রমণ করেন, তেমনি প্রধানমন্ত্রীকেও ভ্রমণকারী বলে আক্ষা দেন৷ বলেন, দিল্লিতে যখন সংসদ অধিবেশন বসে তখন মোদি নাকি বিদেশ ভ্রমণে ব্যস্ত থাকেন৷ এদিকে, রাজ্যের সামাজিক ভাতার প্রসঙ্গ টেনে বলেন, অধিকাংশ ভাতা কেটে দিয়ে সামান্য কিছু বাড়িয়ে বাকিসব নেতারা লুটপাট করে খাবে৷ উল্লেখযোগ্য যে পূর্ব ত্রিপুরা ২ নং আসনের সিপিএম দলের প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর আজকের নির্বাচনী জনসভায় কুর্তি কদমতলার সিপিএম কর্মী-সমর্থকদের উপস্থিতি থেকে অন্যান্য এলাকার কর্মী সমর্থকদের উপস্থিতি পরিলক্ষিত হয়৷ তাছাড়া সরকার পরিবর্তনের পর যে সকল সিপিআইএম কর্মীরা আইপিএফটি দলে যোগদান করেছিলেন উনাদের প্রথম সারিতে বসে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়৷তার মানে আইপিএফটি ও সিপিএম প্রেম যেন নতুন করে ঘাঠছাড়া বাঁধতে শুরু করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top