News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ভাইয়ের সম্পত্তি আমি পেয়েছি ঃ শংকর প্রসাদ
Image

বড় ভাইয়ের সম্পত্তি আমি পেয়েছি ঃ শংকর প্রসাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বড় ভাই প্রয়াত আইনজীবী সুজিত দত্তের সম্পত্তি আমি পেয়েছি৷ সাংসদ শংকর প্রসাদ দত্তের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এই দাবি করেছেন তিনি৷ শংকর প্রসাদ দত্ত জানান, তাঁর বড় ভাই প্রয়াত আইনজীবী সুজিত দত্ত আইন ব্যবসায় ভাল উপার্জন করেছিলেন৷ ২০১৭ সালের এপ্রিলে তিনি প্রয়াত হন৷ তাঁর স্ত্রী আগেই প্রয়াত হয়েছিলেন৷ এবং তাঁর কোন সন্তান ছিল না৷

তাই হিন্দু সাকসেশন অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকার সূত্রে প্রয়াত সুজিত দত্তের সমস্ত সম্পত্তির মালিক হন সাংসদ শংকর প্রসাদ দত্ত ও তাঁর বোনেরা৷ তিনি দাবি করেন বোনেরা নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তি থাকাতে আইনসঙ্গত ভাবে প্রয়াত বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি তাঁকে ও তাঁর স্ত্রী ও কন্যাকে দান করেন৷ তিনি আরও জানান, নিজস্ব উপার্জন আয়কর দেওয়ার মত না হওয়াতে ২০১৮-১৯ অর্থবছরে আয় আয়কর কাটার আওতায় না আসায় আইনসঙ্গতভাবে টিডিএস ফিরিয়ে দিয়েছে৷ তাঁর দাবি, বড় ভাইয়ের সম্পত্তির জন্যই সম্পদ বেড়েছে৷ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top