News Flash

  • Home
  • Uncategorized
  • বাবুল সুপ্রিয়র গানের উপর নিষেধাজ্ঞা জারি কমিশনের
Image

বাবুল সুপ্রিয়র গানের উপর নিষেধাজ্ঞা জারি কমিশনের

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.) : বাবুল সুপ্রিয়র গাওয়া বিজেপির থিম সংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল কমিশন| বাবুল সুপ্রিয়ের গান আর প্রচার করা যাবে না| এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন।
বাবুল সুপ্রিয়ের গাওয়া গানটি নিয়েই প্রথম থেকে বিতর্ক ছিল| অভিযোগ, ‘ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল’ এই গানের প্রতিটি লাইনেই রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে আপলোড করেছেন তিনি? এই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশন শোকজ করে বাবুল সুপ্রিয়কে।এই অভিযোগের প্রেক্ষিতে বাবুল অবশ্য দাবি করেন, “গানটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গানটি নিয়ে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে কয়েকজন দলীয় কর্মীকে পাঠিয়েছিলাম। তাঁদেরই কেউ হয়তো ছড়িয়ে দিয়েছে গানটি। মিডিয়া সামনে এনেছে”। তবে বাবুলের উত্তরে খুশি হয়নি কমিশন।

কমিশন সাফ জানিয়ে দেয়, গানটির প্রচার করার প্রসঙ্গে বাবুল সুপ্রিয় যে দাবি করেছিলেন, তার পুরোটা সত্যি নয়। কমিশন জানায়, \”বাবুল নিজে তাঁর গান টুইট করেছিলেন। অথচ তিনি দাবি করেছিলেন, মিডিয়া তাঁর গান বাইরে বাজারে এনেছে। এক্ষেত্রে তাঁর কিছু করার ছিল না। কিন্তু, কমিশনের কাছে যে তথ্যপ্রমান রয়েছে তাতে এটা প্রমাণিত যে বাবুল নিজেও তাঁর গান টুইট করে সকলের সামনে এনে ছিলেন।\” তাই এই গান প্রকাশ করায় তাঁরও সমান হাত আছে|উল্লেখ্য, বাবুল সুপ্রিয় সেই যুক্তি খারিজ হয়ে যায় তাঁরই করা একটি টুইট করা একটি ভিডিওতে।ভিডিওটিতে দেখা যায়, বিজেপির থিম সংটি রেকর্ড করছেন বাবুল সুপ্রিয়। রেকর্ডিংয়ের পর অডিও চেক করছেন তিনি। টুইটে একটি ভিডিও শেয়ার করে বাবুল লিখেছিলেন, \”খুব আনন্দ হচ্ছে। আপনাদের সবার জন্য বিজেপির থিম সং রেকর্ডিংয়ের এক ঝলক রইল”। একই সাথে আসানসোলের এই বিজেপি প্রার্থী লেখেন, “ অমিত চক্রবর্তীর লেখা এই গানে গলা দেওয়া একটা দারুণ অভিজ্ঞতা। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে আমাদের এই গান”।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top